Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানের হয়ে যুদ্ধে লড়তে ২,৭৫০ জঙ্গিকে জেল থেকে ছাড়ল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পহেলগাঁওকাণ্ড নিয়ে কার্যত সন্মুখসমরে নয়াদিল্লি ও ইসলামাবাদ। যে কোনও সময়ে ভারত প্রত্যাঘাত করতে পারে বলে ভয়ে ঠকঠকিয়ে কাঁপছে পাকিস্তানি সেনা। ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার জন্য মোল্লা ইউনূসের তদারকি সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন পাক বিদেশ মন্ত্রী ইশহাক দার। আর তাতে সাড়া দিয়েই বাংলাদেশের বিমান বাহিনীকে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইউনূস। আর এবার পাকিস্তানের হয়ে যুদ্ধে ঝাঁপাতে দেশের বিভিন্ন জেলে বন্দি ২,৭৫০ কুখ্যাত জঙ্গিকে ছেড়ে দিয়েছেন। ওই জঙ্গিরা ইতিমধ্যেই পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়তে শুরু করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ঢাকায় নিযুক্ত পাক দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমরান ইউসূফ চৌধুরী গত ২৭ এপ্রিল তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও হিযবুত তাহরীর অন্যতম প্রতিষ্ঠাতা তথা স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই তিনি জানান, আনসারুল্লাহ বাংলা টিম, আল্লাহর দল, জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া,  জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), আনসার আল ইসলাম, শাহাদাৎ-ই আল-হিকমার শীর্ষ নেতাদের সঙ্গে তাদের কথা হয়েছে। ভারতকে যোগ্য জবাব দিতে পাকিস্তানের হয়ে লড়তে চান। এখনও নানা মামলায় যারা জেলবন্দি রয়েছে, তাদের জেল থেকে ছাড়া হলে পাকিস্তানে গিয়ে লড়তে রাজি।  পাক ডিফেন্স অ্যাটাশেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের অনুমোদন ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না। তখন পাকিস্তানের ডিফেন্স অ্যাটাশে জানান, বিষয়টি নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ নেতৃত্ব তদারকি সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন।

গত সোমবার (২৮ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ঢাকায় ফিরে আসেন ইউনূস। ওইদিনই তার সঙ্গে দেখা করে পাকিস্তানের ডিফেন্স অ্যাটাশের অনুরোধের বিষয়টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সঙ্গে সঙ্গেই তাতে ইতিবাচক সাড়া দেন মোল্লা ইউনূস। এর পরেই পাকিস্তানের ডিফেন্স অ্যাটাশের কাছ থেকে জেলে বন্দি জঙ্গিদের তালিকা চেয়ে পাঠান সবরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ২৮ এপ্রিল ওই তালিকা পাঠান পাকিস্তানের ডিফেন্স অ্যাটাশে। সেই তালিকা অনুযায়ী, গত ৩০ এপ্রিল থেকে ঢাকার কেরানীগঞ্জ, খুলনা কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম-সহ একাধিক কারাগার থেকে কুখ্যাত জঙ্গিদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে আল্লাহর দলের ইব্রাহিম  আহমেদ,   জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমীর আনিসুর রহমান মাহমুদ। কারা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই জঙ্গি কার্যকলাপে জড়িত ২,৭৫০ জন কুখ্যাত সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৭৭০ জনকে। খুলনা কারাগার থেকে ৫৫০ জন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ৪২৮ জন জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কয়েক হাজার সদস্যকে মুক্তি দিয়েছিল তদারকি সরকার। মুক্তি পাওয়াদের মধ্যে ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রেহমানি।  

মুক্তিযোদ্ধা-সাংবাদিকদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে জেলে পুরল মোল্লা ইউনূসের সরকার

সৌজন্যে মোল্লা ইউনূস, জেল থেকে ছাড়া পেলেন ব্লগার অভিজি‍ৎ রায়ের খুনি ফারাবি

ভয়ঙ্কর কাণ্ড বাংলাদেশে, থানার ব্যারাকেই মহিলা পুলিশ কর্মীকে পাঁচ মাস ধরে লাগাতার ধর্ষণ

ভারতের মাটিতে আওয়ামী লীগের সক্রিয়তা নিয়ে ইউনূসের দাবিকে ‘ভিত্তিহীন’ বলল বিদেশ মন্ত্রক

‘কলকাতা-দিল্লিতে থাকা শেখ হাসিনার দলের কার্যালয় বন্ধ করুন’, মোদি সরকারকে চোখরাঙানি ইউনূসের

দিল্লিকে ধাক্কা, তিস্তা মহাপ্রকল্পের জন্য চিন থেকে ৬,৭০০ কোটি টাকা ঋণ নিচ্ছে ইউনূস সরকার

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে যাওয়া রিকশাচালককে মিথ্যা মামলায় জেলে পুরল ইউনূস সরকার

ইউনূস সরকারের সঙ্গে চুক্তি, বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়ছে আমেরিকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00