‘বাংলাদেশে মৌলবাদীদের উত্থানে গভীর উদ্বিগ্ন’, ইউনূসের ঘুম কেড়ে বললেন মার্কিন গোয়েন্দা প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনৈতিক পালাবদলের পরেই আইএসআই এজেন্ট মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে বেলাগাম নির্যাতন। হিন্দুদের বাড়িঘর-ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং মন্দিরে চলছে হামলা। গত সাত মাসে ২০০’র বেশ হিন্দু নৃশংসভাবে খুন হয়েছেন কট্টর ইসলামি সংগঠন জামায়াত ইসলামী, হিযবুত তাহরীর সন্ত্রাসীদের হাতে। নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে জঙ্গিরা। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সোনার বাংলাদেশে মৌলবাদী ও জঙ্গিদের বাড়বাড়ন্তে গভীরভাবে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র। আজ সোমবার (১৭ মার্চ) ওই উদ্বেগের কথা জানিয়েছেন দিল্লি সফররত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। এক সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক বলেছেন ‘মার্কিন সরকার সারা বিশ্বে ‘ইসলামপন্থী সন্ত্রাসবাদের’ ওপর নজর রাখছে এবং ইসলামী সন্ত্রাসীদের পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বাংলাদেশে শেখ হাসিনা জমানার অবসানের পর থেকে যেভাবে লাগাতার হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তুলসী বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে যে নিপীড়ন, হত্যা ও অন্যান্য নির্যাতন চলছে তা সত্যিই দুর্ভাগ্যজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই এ বিষয়ে তাঁর উদ্বেগের কথা জানিয়েছিলেন।’ বাংলাদেশের মাটিতে যেভাবে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে তা দমন করতে কী প্রয়াস নেওয়া যায় তা নিয়ে তদারকি সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনা চলছে বলেও জানিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক।

‘ইসলামিক খিলাফত’ যে গোটা বিশ্বের কাছে বড় হুমকি তা উল্লেখ করে তুলসী বলেন, ‘ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হলো ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা। এতে অবশ্যই তাঁদের কাছে গ্রহণযোগ্য ছাড়া অন্য যে কোনও ধর্মের মানুষের ওপর প্রভাব পড়ে। তাঁরা এটা সন্ত্রাস ও অন্যান্য হিংসামূলক পন্থায় বাস্তবায়নের পথ বেছে নেয়।’ কূটনীতিবিদরা মনে করছেন, ‘তুলসী গ্যাবার্ড যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপরে চলা নিপীড়ন নিয়ে সরব হয়েছেন তা যথেষ্টই বিড়ম্বনায় ফেলবে মৌলবাদী ও জঙ্গিদের মদতদাতা মোল্লা ইউনূসের সরকারকে।’

মুক্তিযোদ্ধা-সাংবাদিকদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে জেলে পুরল মোল্লা ইউনূসের সরকার

সৌজন্যে মোল্লা ইউনূস, জেল থেকে ছাড়া পেলেন ব্লগার অভিজি‍ৎ রায়ের খুনি ফারাবি

ভয়ঙ্কর কাণ্ড বাংলাদেশে, থানার ব্যারাকেই মহিলা পুলিশ কর্মীকে পাঁচ মাস ধরে লাগাতার ধর্ষণ

ভারতের মাটিতে আওয়ামী লীগের সক্রিয়তা নিয়ে ইউনূসের দাবিকে ‘ভিত্তিহীন’ বলল বিদেশ মন্ত্রক

‘কলকাতা-দিল্লিতে থাকা শেখ হাসিনার দলের কার্যালয় বন্ধ করুন’, মোদি সরকারকে চোখরাঙানি ইউনূসের

দিল্লিকে ধাক্কা, তিস্তা মহাপ্রকল্পের জন্য চিন থেকে ৬,৭০০ কোটি টাকা ঋণ নিচ্ছে ইউনূস সরকার

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে যাওয়া রিকশাচালককে মিথ্যা মামলায় জেলে পুরল ইউনূস সরকার

ইউনূস সরকারের সঙ্গে চুক্তি, বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়ছে আমেরিকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]