পাকিস্তান ভাঙার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার? প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক ইউনূসের আইন উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আজাদের আশঙ্কাই কী সত্যি হতে চলেছে? দেশ স্বাধীন করার অপরাধে কী ফাঁসিতে ঝোলানো হবে মুক্তিযোদ্ধাদের? সূত্রের খবর, রাজাকারদের যেমন যুদ্ধাপরাধের জন্য বিচার হয়েছিল, তেমনই ভারতের ইশারায় পাকিস্তান ভাঙার অপরাধে মুক্তিযোদ্ধাদের বিচার করতে চাইছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। গতকাল বৃহস্পতিবারই (২৯ মে) বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি তথা ‘রাজাকার’ পুত্র সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন তদারকি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন শেখ হাসিনার বিচারের দায়িত্বে থাকা আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম এবং জামায়াত শিবিরের আইনজীবী মহম্মদ শিশির মনির।

প্রায় দুই ঘন্টা ধরে চলা বৈঠকে কীভাবে মুক্তিযোদ্ধাদদের বিচারের আওতায় আনা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত ইসলামীর দুই আইনজীবী তাজুল ইসলাম ও শিশিরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। তদারকি সরকারের আইন উপদেষ্টার বক্তব্য, ‘একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান সমর্থক বহু জামায়াত ইসলামী কর্মীকে মুক্তিযোদ্ধারা হত্যা করেছেন। ফলে তাদেরও বিচার হওয়া উচিত।’

গত ৫ অগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরেই বিচারব্যবস্থায় রাজাকার ও পাকিস্তান পন্থীদের পুনর্বাসিত করা হয়েছে। প্রধান বিচারপতি পদে বসানো হয়েছে ‘রাজাকার’ পুত্র তথা জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশ সুরার সদস্য সৈয়দ রেফাত আহমেদকে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় বিচারপতি পদেও রাজাকার পুত্র-কন্যাদের বসানো হয়েছে। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি করা হয়েছে রাজাকার শিবিরের আইনজীবী তাজুল ইসলামকে। সিংহভাগ সরকারি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে ‘রাজাকার’ পরিবারের সদস্যদের।

ক্ষমতায় আসার পরেই একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও হিন্দুদের উপরে গণহত্যা সংগঠিত করা জামায়াত নেতাদের বিরুদ্ধে চলা মামলা বন্ধ করে দেওয়া হয়েছে। মুক্তি দেওয়া হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের কসাই ও গণধর্ষক এটিএম আজহারুল ইসলামকে। তিনি যাতে মুক্তি পান তার জন্য আরকারি আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়েছিল ‘আলবদর’ কম্যান্ডার গাজী আবুবক্কর সিদ্দিকীর ছেলে গাজী এইচ তামিমকে। যিনি নিজে আজহারের মুক্তির বিরোধিতা না করে উল্টে বেকসুর খালাস দেওয়ার দাবি জানিয়েছিলেন। এটিএম আজহারুলের মতো গণহত্যাকারী এবং গণধর্ষকের মুক্তির পিছনে যে পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা ইউনূসের হাত রয়েছে, তা বাংলাদেশের মানুষের কাছে জলের মতো পরিস্কার। অনেকেই ওই প্রহসনের বিচার নিয়ে সরব হয়েছেন। আর ওই প্রতিবাদ দমাতে সরকারের তরফে যেমন ইসলামী ছাত্র শিবিরের গুন্ডাদের লেলিয়ে দেওয়া হয়েছে, তেমনই মুক্তিযোদ্ধাদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈঠকে আইন উপদেষ্টা বলেছেন, ‘বাংলাদেশে বর্তমানে মুক্তিযুদ্ধ বিরোধী পরিবেশ তৈরি হয়েছে। শেখ হাসিনার পতনের পরে পাকিস্তানপন্থীরা অনেক শক্তিশালী হয়েছে। ভারত ও মুক্তিযুদ্ধ বিরোধী পরিবেশ ব্যবহার করে মুক্তিযোদ্ধাদের বিচার করার এটাই আদর্শ সময়। তদারকি সরকার থাকাকালীন খুব দ্রুততার সঙ্গে এই বিচার সম্পূর্ণ করতে হবে।’  বৈঠকে মুক্তিযোদ্ধাদের বিচারের জন্য নতুন ট্রাইব্যুনাল খোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিএনপি নেতা তথা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ইউনূস সরকারের এমন উদ্যোগ নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর কথায়, ‘বাংলাদেশ স্বাধীনের অপরাধে যদি একজন মুক্তিযোদ্ধাকেও শাস্তি দেওয়া হয়, তাহলে আরও একটি একাত্তর সংগঠিত হবে বাংলাদেশের বুকে।’

মুক্তিযোদ্ধা-সাংবাদিকদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে জেলে পুরল মোল্লা ইউনূসের সরকার

সৌজন্যে মোল্লা ইউনূস, জেল থেকে ছাড়া পেলেন ব্লগার অভিজি‍ৎ রায়ের খুনি ফারাবি

ভয়ঙ্কর কাণ্ড বাংলাদেশে, থানার ব্যারাকেই মহিলা পুলিশ কর্মীকে পাঁচ মাস ধরে লাগাতার ধর্ষণ

ভারতের মাটিতে আওয়ামী লীগের সক্রিয়তা নিয়ে ইউনূসের দাবিকে ‘ভিত্তিহীন’ বলল বিদেশ মন্ত্রক

‘কলকাতা-দিল্লিতে থাকা শেখ হাসিনার দলের কার্যালয় বন্ধ করুন’, মোদি সরকারকে চোখরাঙানি ইউনূসের

দিল্লিকে ধাক্কা, তিস্তা মহাপ্রকল্পের জন্য চিন থেকে ৬,৭০০ কোটি টাকা ঋণ নিচ্ছে ইউনূস সরকার

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে যাওয়া রিকশাচালককে মিথ্যা মামলায় জেলে পুরল ইউনূস সরকার

ইউনূস সরকারের সঙ্গে চুক্তি, বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়ছে আমেরিকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]