Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ইউনূস সরকারের রোষে নুসরাত ফারিয়া, এবার বাজেয়াপ্ত হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

আবারও মোল্লা ইউনূস সরকারের রোষে নুসরাত ফারিয়া। এবার বাজেয়াপ্ত হল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আবারও মোল্লা ইউনূস সরকারের রোষে নুসরাত ফারিয়া। এবার বাজেয়াপ্ত হল অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। শুধু তাই নয়, নায়িকার মতো আরও ২৫ জন শিল্পীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। গত ১৮ মে ২০২৫ তারিখে থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। খুনের চেষ্টা-সহ একা ধিক অভিযোগের ভিত্তিতে ঢাকাই অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় ৪ দিন জেল হেফাজতে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এবার অভিনেত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করল মোল্লা ইউনূস সরকার। জানা গিয়েছে, সময়মতো কর পরিশোধ না করার অভিযোগে নুসরাত ফারিয়ার মতো আরও ২৫ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই প্রজ্ঞাপনে বেশ কয়েকজন শোবিজ তারকার নামও রয়েছে।

যাঁদের মধ্যে আছেন, সাবিলা নূর, নায়ক রেজাউল করিম (বাপ্পারাজ), শবনম পারভীন, পারভীন জাহান মৌসুমী, আহমেদ শরীফের মতো ঢাকাই ইন্ডাস্ট্রির আরও বড় নাম। এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে তারকাদের বকেয়া করের পরিমাণও জানানো হয়েছে। জানা গিয়েছে, বাপ্পারাজের বকেয়া করের পরিমাণ ১ কোটি ১০ লাখ ৮৭ হাজার ২৪১ টাকা, নুসরাত ফারিয়ার বকেয়া করের পরিবাণ ৫ লাখ ৩৩ হাজার ১০১ টাকা, সাবিলা নূরের বকেয়া করের পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার ১৪২ টাকা।, পারভীনের ৬ লাখ ৭৯ হাজার ১৯০ টাকা, মৌসুমীর বকেয়া টাকার পরিমাণ ৩ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকা, আহমেদ শরীফের বকেয়া করের পরিমাণ ৪ লাখ ১৬ হাজার ৯৫৮ টাকা। ইতিমধ্যেই বকের কর পরিশোধের জন্যে শিল্পীদের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন

এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। কর পরিশোধের পরই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে নুসরাত ফারিয়া বা অন্য কোনও শিল্পী কোনও উত্তর দেয়নি। উল্লেখ্য, গত ১৮ মে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছিল। সেখানকার ইমিগ্রেশন চেক পোস্ট থেকে অভিনেত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, গত ১৯ জুলাই ঢাকায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালীন ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক। পরে ২০২৫ সালের ৩ মে এনামুল হক তাঁকে হত্যার অভিযোগের CMM আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁর মধ্যে আওয়ামি লীগ ঘনিষ্ঠ নুসরাত ফারিয়ার নাম রয়েছে। এমনকী এমনটাও অভিযোগ রয়েছে যে, বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগকে অর্থের যোগান দিয়েছিলেন নুসরাত ফারিয়া। এই সকল কারণেই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এর নেপথ্যে মোল্লা ইউনূস সরকারের অন্য চাল আছে বলেই মনে করছেন অনেকে। 

নতজানু ইউনূস সরকার, জামিন পেলেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়াকে চার দিনের জন্য জেল হেফাজতে পাঠালেন বিচারক

ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার ঢাকাই নায়িকা নুসরাত ফারিয়া

হাসিনা ঘনিষ্ঠতার মূল্য! নুসরাত ফারিয়া-অপু বিশ্বাসদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের

‘কুলাঙ্গারের আবাদ হোক বাংলাদেশ’, মাগুরার ছোট্ট শিশুর মৃত্যুতে গর্জে উঠলেন নুসরাত ফারিয়ারা

বাংলাদেশে ফিরেই ডিগবাজি রূপালী পর্দার হাসিনার

ঈদে নতুন ভূমিকায় হাজির হচ্ছেন নুসরত, সঙ্গে থাকবেন বাঁধনও

প্রেমিকের সঙ্গে ৯ বছরের সম্পর্কের ইতি, বাগদানের পরেও কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নুসরতের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00