গর্জে উঠলেন হিন্দুরা, হামলার বিচারে উদ্যোগ নিতে ৩ দিনের সময়সীমা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভয় ভেঙে জেগে উঠলেন বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসাবে পরিচিত হিন্দুরা। শেখ হাসিনা জমানার অবসানের পরে দেশ জুড়ে হিন্দুদের উপরে চলা নারকীয় নির্যাতনের সঙ্গে যুক্তদের বিচারের জন্য উদ্যোগ নিতে তথাকথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তিন দিনের সময়সীমা বেঁধে দিলেন। যদি তিন দিনের মধ্যে দাবিপূরণ না হয়, তাহলে পাল্টা রাজপথে নেমে লাগাতার কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। হিন্দুদের হুমকি সম্পর্কে মুখ খুলতে চাননি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য সংগঠিত ষড়যন্ত্রের দুই কুচক্রী তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। খুলনা, রাজশাহী, সাতক্ষীরা, মাগুরা, চট্টগ্রাম-সহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে হিন্দুদের সম্পত্তি দখল, বাড়ি-মন্দিরে হামলা। বিএনপি-জামাত সন্ত্রাসী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুন্ডাদের হাতে খুন হয়েছেন একাধিম হিন্দু। গত ছয়দিন ধরে চরম নির্যাতনের মুখে পড়ে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে হিন্দু সম্প্রদায়। শুক্রবার থেকেই পাল্টা রাজপথে নেমেছে হিন্দুরা। শনিবারও রাজধানী ঢাকার শাহবাগ ও চট্টগ্রামে পথে নেমে বিক্ষোভ করেন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা।

বিকেল তিনটে থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত শাহবাগ চত্বর অবরোধ করে রাখেন তাঁরা। ওই সময়ে শ্লোগান ওঠে, ‘আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না’, ‘যারা বলে বাংলা ছাড়, দেশটা কি তার বাপ-দাদার’, ‘আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘মন্দিরে হামলা কেন, জবাব চাই, জবাব চাই’, ‘জ্বালাও–পোড়াও বন্ধ করো, মানুষ হওয়ার চেষ্টা করো’, ‘তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি’ ইত্যাদি।, হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশে সংহতি জানাতে হাজির ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক রোবায়েত ফেরদৌস, জোবাইদা নাসরীনসহ অনেকে। বিক্ষোভ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের দাবিগুলো তুলে ধরেন ইডেন কলেজের পড়ুয়া পুষ্পিতা দে। তিনি জানান, ‘আগামী তিন দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ না মেনে নিলে পরবর্তী সময়ে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে এবং রাজপথ ছাড়া হবে না।’ সন্ধে সাড়ে সাতটার পরে শাহবাগ থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান বিক্ষোভকারীরা।

জমি লিখে দিতে রাজি না হওয়ায় হিন্দু প্রৌঢ়কে খুঁটিতে বেঁধে নৃশংস মার বিএনপি নেতার

মোল্লা ইউনূস জমানায় হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ মার্কিন সংস্থার

‘গোটা দেশ এখন লাইফ সাপোর্টে’, ইউনূসকে বিঁধে বিস্ফোরক মন্তব্য বিচারকের

ইউনূসের প্রস্তাব প্রত্যাখান, ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় খালেদার দল

ইউনূসের নির্দেশের পর গুঁড়িয়ে দেওয়া হল হাসিনার খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের বাড়ি

৪ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে ১৭৪ হামলা, ধর্ষিতা ৯ হিন্দু নারী, খুন ২৩ জন

খুলনায় প্রকাশ্যে হিন্দু ছাত্রকে গুলিতে ঝাঁঝরা করে দিল জামায়াত সন্ত্রাসীরা

হিন্দুদের বধ্যভূমি বাংলাদেশে এবার বাড়িতে ঢুকে প্রবীণ শিক্ষককে নৃশংসভাবে খুন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]