Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী সংসদ নির্বাচনে লড়তে পারবেন না খালেদা জিয়া

আজ রবিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বছরের শেষের দিকেই দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। ক্ষমতা দকলের জন্য কোমর কষে ঝাঁপিয়েছে বিরোধী দল বিএনপি। তবে রবিবার দলটিকে ধাক্কা দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়ে দিয়েছেন, ভোটে লড়তে পারবেন না বিএনপি চেয়ারপার্সন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এদিন রাজধানী ঢাকায় নতুন বিচারক হিসেবে নিয়োগ পাওয়াদের এক কর্মশালা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইন মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া রাজনীতি করবেন কিনা তা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত বিষয়। সে বিষয়ে বর্তমান সরকারের কোনও ভূমিকা নেই। তবে ভোটে লড়তে পারবেন না তিনি। কেননা, সংবিধান অনুযায়ী, দুই বছরের বেশি দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ভোটে লড়াইয়ের অধিকার হারান। সংবিধানের ৪০১ ধারায় খালেদা জিয়াকে অসুস্থ হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। রাজনীতির কথা তাতে বলা নেই। তবে দণ্ডিত হওয়ায় আইন‌ অনুযায়ী সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।’

উল্লেখ্য, দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ১০ বছরের জেলের সাজা দেওয়া হয়। সাজা ঘোষণার পরেই জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে একাধিকবার তাঁর পরিবারের পক্ষে থেকে সরকারের কাছে আর্জি জানানো হয়েছিল। যদিও তাতে সাড়া দেয়নি শেখ হাসিনা সরকার। অবশেষে ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার।

 

ইউনূসের প্রস্তাব প্রত্যাখান, ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় খালেদার দল

‘পদে পদে গণতন্ত্র বাধা পাচ্ছে’, মোল্লা ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠলেন খালেদা

ইউনূসের কাছে তিন উপদেষ্টাকে বরখাস্তের দাবি জানাল খালেদা জিয়ার দল

ইউনূস-ওয়াকার সঙ্ঘাতে সেনাপ্রধানের পাশে দাঁড়াল খালেদার দল

মোল্লা ইউনূসের বিরুদ্ধে এবার আন্দোলনে নামছে খালেদা জিয়ার দল

বিচারের নামে প্রহসন, আরও এক মামলা থেকে বেকসুর খালাস খালেদা জিয়া-তারেক রহমান

চিকি‍ৎসার জন্য মঙ্গলে লন্ডনে পাড়ি দিচ্ছেন খালেদা জিয়া

সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের জন্য খালেদার কাছে ক্ষমা চেয়েছেন সেনাপ্রধান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00