নিজস্ব প্রতিনিধি : অশান্ত বাংলাদেশের আবহে ৬৪ জেলায় সমাবেশ ও পূর্ণাঙ্গ কর্মসূচির ঘোষণা করল খালেদা জিয়ার দল। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ৬৪ জেলায় সভা-সমাবেশ করার ঘোষণা বিএনপির। এইসময় গুলো খালেদা জিয়ার দল কোথায় কোথায় বক্তব্য রাখবে তাও ঠিক করে নিয়েছে ইতিমধ্যেই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচিতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে এই সভায়।
গত বুধবার থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ।বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস।মুজিবর-হাসিনার নাম থাকলেই কলেজ-বিশ্ববিদ্যালয় এমনকী বাসভবন গুলিতেও ভাঙচুর চালাচ্ছে পাকিস্তানপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।মোল্লা ইউনূসের মদতে ‘ধরাকে সরা জ্ঞান’ মনে করছে পাকিস্তানের গুপ্তচর এজেন্টরা। শেখ হাসিনার অবর্তমানে তাণ্ডব চালাচ্ছে মোল্লা ইউনূসের দল। সেইসঙ্গে লাগাতার চলছে লুটপাটও। অন্যদিকে ক্ষমতা হস্তান্তর জলদি চাইছে খালেজা জিয়া। এর জন্য হাত মিলিয়েছে মোল্লা ইউনূসের সঙ্গে।
শেখ হাসিনার পতনের পর খালেদা জিয়া বাহিনীদের তাণ্ডবের সাক্ষ্মী বাংলাদেশ সহ গোটা বিশ্ব। একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে খালেদা জিয়ার দল। এদিকে মনে ক্ষোভ জমছে সাধারণ মানুষের মধ্যে। আর তাতেই ভয় পাচ্ছে দলটি। ক্ষমতা হাতছাড়া যাতে না হয় তাই এই অশান্ত পরিবেশকে কাজে লাগাতে চাই খালেদা জিয়ার দল। শেখ হাসিনার অবর্তমানে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হত্যাকাণ্ড থেকে শুরু করে লুটপাট চালিয়ে যাচ্ছে খালেদা জিয়ার দল।