যমুনা সেতু থেকে মুছে গেল ‘বঙ্গবন্ধু’ নাম, নতুন নাম দিল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের স্রষ্টা বঙ্গবন্ধুর নাম মুছে দিতে আদাজল খেয়ে ঝাঁপিয়েছে পাকিস্তানি পোষ্যভৃত্য তথা রাজাকার বাহিনীর শীর্ষ নেতা মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আরও দুই স্থাপত্য থেকে মুছে দেওয়া হল স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর নাম। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রকের সেতু বিভাগের তরফে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যমুনা নদীর উপরে নির্মিত বঙ্গবন্ধু সেতু এখন থেকে ‘যমুনা সেতু’ নামে পরিচিত হবে। আর ‘বঙ্গবন্ধু টানেল’ এর নতুন নাম হচ্ছে ‘কর্ণফুলী টানেল’।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লি আশ্রয় নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার পর থেকেই বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে দিতে কোমর কষে ঝাঁপিয়েছে আইএসআই এজেন্ট হিসাবে পরিচিত মোল্লা মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার।  অনেক স্থাপত্য এবং প্রতিষ্ঠান থেকে শেখ মুজিব এবং তাঁর পরিবারের নিহত সদস্যদের নাম মুছে ফেলা হয়েছে। এমনকি বঙ্গবন্ধুর বাসভবন তথা মুক্তিযুদ্ধের সুতিকাগার হিসাবে পরিচিত ৩২ নম্বর ধানমন্ডির বাড়িও গত ৫ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার ‘বঙ্গবন্ধু’ স্টেডিয়ামের নাম বদলে ফেলা হয়েছিল। ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’-এর নাম বদলে রাখা হয় ‘জাতীয় স্টেডিয়াম’।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে যমুনা নদীর উপরে নির্মিত করা হয়েছিল সেতু। ১৯৯৮ সালের ২৩ জুন সেতুটি চালু হয়। ওই সেতুর প্রথম নামকরণ করা হয়েছিল ‘যমুনা’ সেতু। পরে নাম বদলে করা হয় ‘বঙ্গবন্ধু সেতু’। অন্যদিকে  চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউনূসের নির্দেশে এবার ঢাকায় পুড়িয়ে দেওয়া হল এরশাদের জাতীয় পার্টির কার্যালয়

জমি লিখে দিতে রাজি না হওয়ায় হিন্দু প্রৌঢ়কে খুঁটিতে বেঁধে নৃশংস মার বিএনপি নেতার

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

লন্ডনে পাকিস্তানি দূতাবাস থেকে নামিয়েছিলেন জাতীয় পতাকা, না ফেরার দেশে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোদ্ধা

প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের কাছ থেকে ৫ কোটির তোলা আদায়ে নাম জড়াল ইউনূসের যুব উপদেষ্টার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]