Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রাজাকার’ শ্লোগানে ফের কেঁপে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৫ জুলাইয়ের পরে ১৫ সেপ্টেম্বর। ফের ‘রাজাকার’ শ্লোগানে মুখরিত হল দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। এক সময়ে যে ‘রাজাকার’ শ্লোগান ছিল বাংলাদেশের মানুষের কাছে ধিক্কার প্রকাশের ভাষা, তা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জমানায় হয়ে উঠেছে গর্বের স্লোগান। গতকাল রবিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী শ্লোগান তুললেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি, রাজাকারের ঘাঁটি’। ওই ঘটনার ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কোটা সংস্কার আন্দোলন চলাকালীনই ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের কটাক্ষ ছুড়ে দিয়ে বলেছিলেন, ‘মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা চাকরি পাবে না তো কী রাজাকারের বাচ্চারা চাকরি পাবে?’ তাঁর ওই মন্তব্যের কয়েক ঘন্টা বাদেই ঢাকা-রাজশাহী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াত ইসলামী সমর্থক ছাত্র সংগঠনের সদস্যরা মাঝ রাতে রাস্তায় নেমে শ্লোগান দিয়েছেন, ‘আমি কে? তুমি কে? রাজাকার, রাজাকার’। স্বাধীন দেশের মাটিতে গর্ব করে নিজেদের রাজাকার হিসাবে পরিচয় দেওয়ার সাহস দেখাননি পাকিস্তানপ্রেমীরা। অথচ সেই সাহসই দেখিয়েছিলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ ভুঁইফোঁড় সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ মুজিবের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। আর তার পরেই নখদাঁত বের করে দাপিয়ে বেড়াচ্ছে পাকিস্তানপন্থী ও মৌলবাদীরা। গতকাল রবিবার রাত ১০টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বৃষ্টির মধ্যেই মিছিল নিয়ে বের হন ইসলামী ছাত্র শিবিরের সমর্থকরা।  মিছিলটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল ঘুরে মুহসীন হল, নীলক্ষেত মোড়, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসে। সেখানে মিছিলকারীরা শ্লোগান দিতে থাকেন, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’; ‘ঢাবির মাটি, রাজাকারের ঘাঁটি’, ‘রাজাকার হয়ে থাকতে চাই, রাজাকার হয়ে মরতে চাই’। পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক এবি জুবায়ের বলেন, হাসিনা যখন আমাদের  রাজাকার বলেছিল তখন জ্বলে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ পুরো বাংলাদেশ। কিন্তু এখন কিছু লোক শিক্ষার্থীদের প্রাণের রাজাকার স্লোগান বদলে ফেলার চেষ্টা করছে। তার প্রতিবাদ জানাতেই এই মিছিলের আয়োজন করেছি। রাজাকার হওয়া গর্বের।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00