ঢাকার সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে জড়িত ইউনূসের উপদেষ্টা নাহিদ! বিস্ফোরক রিপোর্ট গোয়েন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে এল। সূত্রের খবর, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে পাঠানো রিপোর্টে জানানো হয়েছে, ‘মঙ্গলবার গভীর রাতে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পিছনে হাত রয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের। তার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম ও তার সঙ্গীরা  সচিবালয়ে ঢুকে অগ্নিসংযোগ করেছে।’ সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে জামায়াত ইসলামির ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরের দুই শীর্ষ নেতা নাহিদ ও হাসিবের ফোনালাপের অডিও ক্লিপিংসও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুই অভিযুক্ত নাহিদ ইসলাম ও হাসিব আল ইসলাম কোনও মন্তব্য করতে চাননি।

গত ২৫ ডিসেম্বর রাত একটা বেজে ৫০ মিনিট নাগাদ বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ তলায় আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে সপ্তম ও অষ্টম তলায়। দাউ-দাউ করে জ্বলতে থাকে পুরো ভবন। বিধ্বংসষী আগুনে পুড়ে ছাই হয়ে যায় একাধিক নথি। আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায় দমকলের ১৯টি ইঞ্জিন। প্রায় ১১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে রাস্তায় ট্রাক চাপায় নয়ান নামে এক দমকল কর্মীর মৃত্যু হয়। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন নেভাতে দমকলের গড়িমসি মনোভাব এবং ৬ষ্ঠ তলার দু’প্রান্তের গেটে কীভাবে একই সঙ্গে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন ওঠে। দমকলের বর্তমান এবং প্রাক্তন আধিকারিকরা এক বাক্যে জানিয়ে দেন, অগ্নিকাণ্ডের পিছনে নাশকতা ছিল। নাহলে একই সঙ্গে ভবনের দুই প্রান্তে থাকা দুটি গেটে একই সঙ্গে আগুন লাগার কথা নয়। আগুনে যে নথিপুত্র পুড়ে ছারখার হয়েছে, তাই নয়, এমনকি সিসিটিভি ফুটেজও রহস্যজনকভাবে গায়েব হয়েছে।

তদন্তে নেমেই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা সচিবালয়ের বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাদের জেরা করেই বিশেষ সূত্র পান। ওই নিরাপত্তা রক্ষীরা জানান, ঘটনার দিন বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ঘরে দেখা গিয়েছিল। ছুটির দিন থাকা সত্বেও তথ্য উপদেষ্টার বিশেষ অনুমতিতে হাসিবকে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়েছিল। ওই তথ্য পাওয়ার পরেই হাসিবের গত কয়েক দিনের কল রেকর্ড সংগ্রহ করে বিস্ফোরক তথ্য পান গোয়েন্দারা। দুজনের হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিন শট খতিয়ে দেখে চমকে যান তারা। এর পরেই নিশ্চিত হন, শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রমাণ না পাওয়ার বিষয়টি ধামাচাপা দিতে ইচ্ছাকৃতভাবেই সচিবালয়ে আগুন ধরানো হয়েছিল। যাতে দেশবাসীকে বোঝানো যায়, আওয়ামী লীগ নেতৃত্বই দুর্নীতির তথ্য আড়ালে ওই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়েও ঢাকায় মেট্রো রেল এবং রামপুরায় বাংলাদেশ টিভির ভবনে অগ্নিসংযোগ করেছিলেন হাসিব। পরে এক টিভি চ্যানেলে ওই অপকর্মে জড়িত থাকার কথা স্বীকারও করেছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হুমকির জের, আত্মঘাতী হাসিনা জমানার সহকারী অ্যাটর্নি জেনারেল

হাসিনাকে হঠানো বৈষম্যবিরোধী ছাত্র জোটে ভাঙন, নয়া সংগঠনের ঘোষণা বিক্ষুব্ধদের

ঢাকায় বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে ঢুকে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিল রাজাকাররা

ক্ষমতা আঁকড়ে থাকতে ছাত্রদের দিয়ে নয়া রাজনৈতিক দল গঠনের ঘোষণা মোল্লা ইউনূসের

‘রাজাকার’ শ্লোগানে ফের কেঁপে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর

ভারত বিরোধী অপপ্রচার চালাতে বিশেষ সেল, রয়েছেন বাঁধন-ফারুকী-ফারিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]