‘৮ মাসে ৯০ হাজার কোটি টাকা বিদেশে পাচার’, ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খালেদার দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতার পালাবদলের পরেই বাংলাদেশ জুড়ে লুটপাটে মেতে উঠেছে ‘জুনয়র ভুট্টো’ তকমাধারী মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারের উপদেষ্টারা। গত ৮ মাসে ৯০ হাজর কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বৃহস্পতিবার (১৫ মে) বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জ আব্বাস ওই অভিযোগ এনেছেন। ওই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই  শোরগোল পড়ে গিয়েছে।

কুমিল্লার শিল্পকলা আকাদেমির অডিটোরিয়ামে বিএনপির সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে বর্তমান তদারকি সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ। এখন আমাদের অনেক শত্রু হয়ে গিয়েছে। তবে এসব শত্রুকে আমরা কেয়ার করি না। আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনও স্বাধীনতা ছিল না। বর্তমান সরকারের আমলেও একই অবস্থা।এই সরকারের বিরুদ্ধে পত্রিকা, অনলাইন, টিভি মিডিয়ায় কোনও সমালোচনা নেই। আওয়ামী লীগের আমলে দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিল না, এখনও একই অবস্থা। আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা। তাই দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। এই সরকারের কাছ থেকে আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে।’

তদারকি সরকারের জমানায় দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা বিদশে পাচার হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়মী লীগ জমানায় দেশে লুটাট চালিয়ে হজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বর্তমান সরকারও ধোঁয়া তুলসীপাতা নয়। সব ক্ষেত্রে চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতি চলছে। অন্তর্বর্তী সরকারের গত আট মাসেও দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত।’

নাম না করে জামায়াত ইসলামী-এনসিপি সহ মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলির সম্পর্কে সজাগ থকার অনুরোধ জানিয়ে বিএনপি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকে ভাবছেন– এখন বিএনপির সুদিন। কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনও ক্ষমতায় আসেনি। আমাদের নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক করে সুবিধাভোগীরা চাঁদাবাজি-দখলবাজি করছে, যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে। নেতা-কর্মীদেরকে সজাগ থাকতে হবে। কোনও ভাবেই চাঁদাবাজ-দখলবাজদের অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে।’

মুক্তিযোদ্ধা-সাংবাদিকদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে জেলে পুরল মোল্লা ইউনূসের সরকার

সৌজন্যে মোল্লা ইউনূস, জেল থেকে ছাড়া পেলেন ব্লগার অভিজি‍ৎ রায়ের খুনি ফারাবি

ভয়ঙ্কর কাণ্ড বাংলাদেশে, থানার ব্যারাকেই মহিলা পুলিশ কর্মীকে পাঁচ মাস ধরে লাগাতার ধর্ষণ

ভারতের মাটিতে আওয়ামী লীগের সক্রিয়তা নিয়ে ইউনূসের দাবিকে ‘ভিত্তিহীন’ বলল বিদেশ মন্ত্রক

‘কলকাতা-দিল্লিতে থাকা শেখ হাসিনার দলের কার্যালয় বন্ধ করুন’, মোদি সরকারকে চোখরাঙানি ইউনূসের

দিল্লিকে ধাক্কা, তিস্তা মহাপ্রকল্পের জন্য চিন থেকে ৬,৭০০ কোটি টাকা ঋণ নিচ্ছে ইউনূস সরকার

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে যাওয়া রিকশাচালককে মিথ্যা মামলায় জেলে পুরল ইউনূস সরকার

‘তারেকই হবেন প্রধানমন্ত্রী’, ঘোষণা বিএনপির, আগেই জানিয়েছিল ‘এই মুহুর্তে’ অনলাইন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]