Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুয়ো কলসেন্টার কাণ্ডে পুলিশের জালে ১০

কলকাতায় বসেই বিদেশীদের টার্গেট করে করা হত প্রতারণা। পসার জমেছিল ভালই। তবে তা হাতেনাতে ধরে বানচাল করে দিল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ভুয়ো কলসেন্টারের (FAKE CALL CENTER) খোঁজ পেল পুলিশ (POLICE)। অভিযান চালিয়ে গ্রেফতার (ARREST) করা হয় ১০ জনকে। ইতিমধ্যেই ওই ভুয়ো কলসেন্টারটি বন্ধ করে দিয়েছে পুলিশ। রাজারহাটে রমরমিয়ে বেআইনি কারবার চালাচ্ছিল সংস্থাটি। বিদেশ থেকে হাতিয়ে নেওয়া হত টাকা। অভিযান চালিয়েছিল বিধাননগর সাইবার থানার পুলিশ।

কলকাতায় বসেই বিদেশীদের টার্গেট করে করা হত প্রতারণা। পসার জমেছিল ভালই। তবে তা হাতেনাতে ধরে বানচাল করে দিল পুলিশ। ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে রাজারহাট থেকে ১০ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এই বেআইনি কারবার চলছে, তা জানতেই পারেননি এলাকার বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো কল সেন্টার থেকে আমেরিকা, জার্মানি, পর্তুগাল সহ একাধিক দেশের বাসিন্দাদের ফোন করে টেকনিক্যাল সাপোর্টের কথা বলা হত। বিশ্বাসযোগ্যতা বাড়াতে বেশ কিছু বড় সংস্থার নাম করে ফোন করা হত বলেও দাবি পুলিশ কর্তাদের। এরপর বলা হত ‘লোকাল বিটকয়েন্স’ নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে টাকা পাঠানোর জন্য। আর এই ওয়েবসাইটের মাধ্যমে টাকা পাঠালেই বিদেশীদের কম্পিউটারের ‘রিমোট অ্যাকসেস’ পেয়ে যেত অভিযুক্তরা। এভাবেই চলত প্রতারণা। দিনের পর দিন এভাবেই চালানো হত কারবার। হাতিয়ে নেওয়া হত বিদেশীদের টাকা। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছিল বিধাননগর সাইবার থানার পুলিশ। তারপর চালানো হয় তল্লাশি।  অভিযান চালানো হয় ওই ভুয়ো কল সেন্টারে। ১০ জনকে গ্রেফতার করার পাশাপাশি একাধিক কম্পিউটর, মোবাইল ও ভুয়ো নথি উদ্ধার করা হয়েছে। ওই ভুয়ো কলসেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছিলেন, ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে তা বন্ধ করা ও চক্রের সকলকে গ্রেফতার করার। 

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00