Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিঘির কাছে দেবী কালিকার বেদী, সেখানেই ছিল স্বাধীনতা সংগ্রামীদের গুপ্ত আখড়া

মেদিনীপুর শহরের কর্ণেলর্গোলা থেকে ধর্মা যাওয়ার পথে ডানদিকের গলি দিয়ে এগোলেই লাল দিঘি। দু’দিক নীচু। সেখানেই ছিল বিমল দাশগুপ্তদের গুপ্ত আখড়া।

Share:

প্রতিটা অলি-গলিতে বা মানুষের রন্ধ্রে রন্ধ্রে বিপ্লব যদি থেকে থাকে তবে তা মেদিনীপুরে (MIDNAPORE)। রাজনীতি হোক বা অরাজনৈতিক আন্দোলন, পথ দেখায় আমার মেদিনীপুর। কেউ বলুক ছাই না বলুক সেকথা সব্বাই মানে।

সালটা ১৯৩৯। স্বাধীনতা আন্দোলনের আগুন  দাউ দাউ করে জ্বলছে। ‘মেদিনীপুর’ নামেই ইংরেজদের বুকে ভয়, হিংসা। আন্দোলনের পথ দেখাচ্ছেন বিমল দাশগুপ্ত, কিষাণ সাহা। ঝাঁপিয়ে পড়ছে অগুনতি যুবক।

মেদিনীপুর শহরের কর্ণেলর্গোলা থেকে ধর্মা যাওয়ার পথে ডানদিকের গলি দিয়ে এগোলেই লাল দিঘি। দু’দিক নীচু। মধ্যিখানের রাস্তা এবড়োখেবড়ো, উঁচু।  দু’ধারে আদিবাসী জনবসতি, শ্মশান আর ঝোপঝাড়। সেখানেই ছিল বিমল দাশগুপ্তদের গুপ্ত আখড়া। আনাগোনা লেগে থাকত তরুণ রক্তের। গোপনে চলত ভারত মাতার সন্তানদের দীক্ষা দেওয়া। সেসময়ই বাঁদিকে এক জায়গায় গড়ে তোলা হোল অস্থায়ী বেদী। ঘট প্রতিষ্ঠা করা হল দেবী মহামায়ার। শক্তির আধার কালিকার। যোগ দিলেন জনৈক চন্দনী দেবী। গোপনে চলতে থাকল দেবীর থানে অস্ত্র দীক্ষা। সশস্ত্র আন্দোলনে মেদিনীপুর তথা দেশ তোলপাড়। ইংরেজরা ভয় পেয়ে আরও হিংস্র হয়ে চলেছে। তবু রোখা যায়নি দেশমাতার দামাল সন্তানদের।

স্বাধীনতা (FREEDOM) এসেছে। ভারত মাতা শৃঙ্খলমুক্ত। বিমল দাশগুপ্ত তারপরেও নিয়ম করে এসেছেন  এই স্থানে।

বিপ্লবের দীক্ষা যে বেদীতে সেই পুজো বন্ধ হতে পারে না। ১৯৬৮ সালে পূজার সমস্ত দায়ভার নিলেন বাড় মানিকপুরের নিতাই দাস। পেশায় জেলে। তখন থেকেই দক্ষিণাকালী প্রতিমা উপাসনার সূচনা। টানা ৩০ বছর সেই দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৮ সালে শিক্ষক পূর্ণেন্দু জানার উদ্যোগে মেদিনীপুর স্পোর্টস ক্লাব সেই দায়িত্ব নেন ২০১৩ সাল পর্যন্ত। এখন বাপী দাসদের উদ্যোগে প্রতিবছর পূজিতা হন দেবী দক্ষিণাকালী। ইতিহাসের হাত ধরে বিপ্লবের বানী ছড়িয়ে পড়ে কাঁসর, ঘন্টা, শাঁখের আওয়াজে।

– নিসর্গ নির্যাস মাহাতো

মাধ্যমিকের ফল দেখেই আত্মঘাতী, বাড়ি থেকে উদ্ধার হল কিশোরের ঝুলন্ত দেহ

তমলুকে অবৈধ নির্মাণ,বাধা দিতে গিয়ে ‘মার’খেলেন তৃণমূল কাউন্সিলর

অদম্য জেদ নিয়ে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক সুলতানার

স্ত্রীর পাশে পড়ে যুবকের নলি কাটা দেহ! পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনায় ত্রিকোন প্রেমের গল্প ?

মেদিনীপুরে রদবদল, বিজেপি ছেড়ে তৃণমূলের  যোগ দিলেন বহু নেতা

আজ গান্ধিজির জন্মজয়ন্তী, চলছে দুর্গাপুজোও, নাড়াজোল রাজবাড়ি এবং বাপুজীর সম্পর্ক

বসন্ত বিলাপের রথতলা কোথায়, জেনে নিন রথের দিনে

স্বাধীনতা সংগ্রামে বিপ্লবের মেদিনীপুরে কালীপুজো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00