Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অদম্য জেদ নিয়ে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক সুলতানার

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  কথায় আছে, ‘ইচ্ছে থাকলে সব সম্ভব’। আর এই উক্তিটি পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণিত করলেন মাধ্যমিকের এক পরীক্ষার্থী। হাসপাতালের বেডে বসেই জীবনের প্রথম পরীক্ষা দিলেন মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী সুলতানা খাতুন। 

পরিবারের তরফে জানানো হয়েছে, আচমকাই রবিবার রাত থেকে পেটে অসহ্য যন্ত্রণায় ভুগতে শুরু করেন সুলতানা। সঙ্গে সঙ্গে পরিবারের তরফ থেকে তাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকেরা জানান,’ যত দ্রুত অপারেশন করতে হবে । তা না হলে অবস্থা আশঙ্কাজনক হয়ে যাবে। ‘ তাই  চিকিৎসকদের পরামর্শে  দ্রুত সুলতানার অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যরা। 

অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য নাছোড়বান্দা সুলতানাও। সোমবার সকাল ৭টা নাগাদ একটু সুস্থবোধ করতেই পরিবারকে সে জানায় পরীক্ষায় বসার কথা । তৎক্ষণাৎ মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরার সাথে যোগাযোগ করে সুলতানার পরিবারের সদস্যরা।  তারপর বিধায়ক মাধ্যমিক পরীক্ষার্থীর সমস্যার কথা জানার পরে হাসপাতালের সঙ্গে কথা বলেন ।   নির্ধারিত সময়ে সমস্ত অনুমতি নিয়ে হাসপাতালের বেডে  বসেই পরীক্ষা দিলেন সুলতানা ।   বিধায়ক সুজয় হাজরা জানান, ‘ওর লড়াকু মানসিকতাকে কুর্নিশ।’ ইতিমধ্যেই বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন সুলতানার পরিবার। একথায় বলা যায়, বিধায়কের তৎপরতায় এদিন মাধ্যমিক পরীক্ষা দিতে পারলেন সুলতানা । 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00