Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাধ্যমিকের ফল দেখেই আত্মঘাতী, বাড়ি থেকে উদ্ধার হল কিশোরের ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মাধ্যমিক শেষ হওয়ার ৭০ দিনের মধ্যেই প্রকাশিত হল ফলাফল। এই পরীক্ষায় অনেকেই ভাল ফল করেছে, আবার অনেকেই প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি। তবে জীবনের এই প্রথম পরীক্ষার ফলের জন্য আত্মঘাতী! শুনেই কেমন লাগছে তাই না? হ্যাঁ শুক্রবার এরকমই একটি ঘটনা ঘটেছে ঘাটালের গোপীনাথপুরে। খুব আশা করেছিল মাধ্যমিকে ভাল ফল করবে। তবে সকালে রেজাল্ট প্রকাশ হওয়ার পর থেকেই কেমন দুঃখী হয়ে গিয়েছিল ঋতম ঘোষ। তার পরই তার বাড়ি থেকে উদ্ধার করা হল ঋতমের ঝুলন্ত দেহ।

সূত্র মারফৎ জানা গিয়েছে, শুক্রবার সকালে যখন মাধ্যমিকের ফল প্রকাশিত হয় ঋতমও খুব উৎসাহের সঙ্গে সেটা দেখতে যায়। কিন্তু ফলাফল দেখার পরেই ঋত্ম খুব মনমরা হয় যায়। ঠিক করে কারও সঙ্গেই কথা না ও। একা একাই বসেছিল। ঠিক তার পরই তার ঘর থেকে উদ্ধার করা হত তার ঝুলন্ত দেহ। সিলিং ফ্যানের সঙ্গে দেহ ঝুলছে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় ঘাটাল থানার পুলিশ। পুলিশ গিয়েই উদ্ধার করে ওই দেহ।

পরিবার সূত্রে খবর, ঋতম মাধ্যমিকে ৭০০-র মধ্যে ৩৪৭ নম্বর পেয়েছিল। এদিকে বর্তমানে পাস করতে লাগে ২১০। সেই অনুপাতে দেখলে কিশোর ৫০ শতাংশ নম্বর পেয়েছে। কিন্তু ঋতমের আশা ছিল সে আরও ভাল ফল করতে পারবে। কিশোরের স্কুলের প্রধান শিক্ষক গৌতম জানা এই বিষয় বলেছেন, “খবরটা পাওয়ার পর থেকে কিছুতেই মেনে নিতে পারছি না! অত্যন্ত ভদ্র, মিশুকে ও হাসিখুশি ছেলে ছিল। ৫০ শতাংশ নম্বর পেয়েছে। খুব একটা খারাপ তো নয়। তা সত্ত্বেও কেন যে এমন করল!”

তমলুকে অবৈধ নির্মাণ,বাধা দিতে গিয়ে ‘মার’খেলেন তৃণমূল কাউন্সিলর

ভাল হয়নি অঙ্ক পরীক্ষা ! মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

অদম্য জেদ নিয়ে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক সুলতানার

স্ত্রীর পাশে পড়ে যুবকের নলি কাটা দেহ! পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনায় ত্রিকোন প্রেমের গল্প ?

মেদিনীপুরে রদবদল, বিজেপি ছেড়ে তৃণমূলের  যোগ দিলেন বহু নেতা

আজ গান্ধিজির জন্মজয়ন্তী, চলছে দুর্গাপুজোও, নাড়াজোল রাজবাড়ি এবং বাপুজীর সম্পর্ক

বসন্ত বিলাপের রথতলা কোথায়, জেনে নিন রথের দিনে

দিঘির কাছে দেবী কালিকার বেদী, সেখানেই ছিল স্বাধীনতা সংগ্রামীদের গুপ্ত আখড়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00