Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাধীনতা সংগ্রামে বিপ্লবের মেদিনীপুরে কালীপুজো

এই মন্দিরেই না কি দীক্ষা নিয়েছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। যেই ছোঁড়াটা বারবার কাঁপিয়েছে সাদা চামড়াদের বুক। জায়গা ছিল ব্রাহ্ম সমাজের।

Share:

প্রতিটা অলিগলিতে বা মানুষের রন্ধ্রে রন্ধ্রে বিপ্লব যদি থেকে থাকে তবে তা মেদিনীপুরে (MIDNAPORE)। রাজনীতি হোক বা অরাজনৈতিক আন্দোলন, পথ দেখায় মেদিনীপুর। একথা মুখ ফুটে কেউ বলুক বা না বলুক। মানতে বাধ্য সকলে।

এলাকা তখন এত জনবহুল নয়। সেখানেই ব্রাহ্ম সমাজের জায়গায় কালী মন্দির। দত্ত জমিদারির এক্তিয়ারেই হত পুজো। প্রায় ২৫১ বছরের পুরনো মন্দির। এখন পুজোর দায়িত্বে পাড়ার  অধিবাসীবৃন্দ।

সারা দেশে বিপ্লবের আগুন দাউদাউ করে জ্বলছে। তার পীঠস্থান মেদিনীপুর। আঁতুড়ঘর শহরের কর্ণেলগোলা। এলাকাজুড়ে দাপুটে স্বাধীনতা সংগ্রামীদের (FREEDOM FIGHTERS) বাস। বিমল দাশগুপ্ত, সত্যেন বোস, জ্ঞান বোস, কিশোরী পাতিরায়, সাতকড়ি পাতিরায়। কে থাকতেন না! সর্বদা বিপ্লবীদের আনাগোনা ও বৈপ্লবিক কার্যকলাপ লেগে থাকত। উদ্বুদ্ধ হতো অসংখ্য তরুণ। কেঁপে উঠেছিল ইংরেজ শাসন স্তম্ভের ভিত।

মন্দির জুড়ে ছিল বিপ্লবীদের দাপট। অস্ত্র দীক্ষা পূর্ণ হলে মা কালীর সামনে প্রতিজ্ঞাবদ্ধ হত তরুণ গরম রক্ত। দেবীকে পুজো করে তবে বিপ্লবের কাজে ব্রতী হত। কালিকা যে দুষ্টের বিনাশের আধার। জনশ্রুতি, এই মন্দিরেই দীক্ষা নিয়েছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। যেই ছোঁড়াটা বারবার কাঁপিয়েছে সাদা চামড়াদের বুক।

–  নিসর্গ নির্যাস মাহাতো

মাধ্যমিকের ফল দেখেই আত্মঘাতী, বাড়ি থেকে উদ্ধার হল কিশোরের ঝুলন্ত দেহ

তমলুকে অবৈধ নির্মাণ,বাধা দিতে গিয়ে ‘মার’খেলেন তৃণমূল কাউন্সিলর

অদম্য জেদ নিয়ে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক সুলতানার

স্ত্রীর পাশে পড়ে যুবকের নলি কাটা দেহ! পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনায় ত্রিকোন প্রেমের গল্প ?

মেদিনীপুরে রদবদল, বিজেপি ছেড়ে তৃণমূলের  যোগ দিলেন বহু নেতা

স্বাধীনতার ইতিহাসের পাতায় নাম নেই নীলমণি হাজরার!

আজ গান্ধিজির জন্মজয়ন্তী, চলছে দুর্গাপুজোও, নাড়াজোল রাজবাড়ি এবং বাপুজীর সম্পর্ক

আরও একটি স্বাধীনতা দিবস, ঋষি অরবিন্দ ও রাজনারায়ণ বসু অপেক্ষা করে আছেন…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00