Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্ষণ নিয়ে রসিকতা! ব্যান সুগন্ধি বিজ্ঞাপন নিয়ে বিস্ফোরক বলিউডমহল

Share:

নিজস্ব প্রতিনিধি: এই প্রথম নয়, অতীতেও একাধিকবার ভুল চিত্রায়ণের জন্যে বারবার বড় ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিশ্বের একাধিক ব্র্যান্ডেড বিজ্ঞাপন সংস্থাকে। এবার সেই তালিকাতে নাম লেখাল এক সুগন্ধি সংস্থা। আর সোশ্যাল মিডিয়াতে এই বিজ্ঞাপন পোস্ট হতে না হতেই সোশ্যাল মিডিয়া এক্কেবারে তোলপাড় হয়ে গিয়েছে। যা দেখা মাত্রই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন এই সুগন্ধি সংস্থা। কড়া সমালোচনার মুখে পড়েছেন এই সুগন্ধি বিজ্ঞাপন নির্মাণ সংস্থা। কী ভাবে এই বিজ্ঞাপন সংস্থা এরকম একটা কুরুচিকর বিজ্ঞাপন বানাতে পারেন, সেই নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আর এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই তাতে হস্তক্ষেপ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

বিজ্ঞাপনটি এমন, ঘরের মধ্যে একটি ছেলে-মেয়ে একান্তে রয়েছেন, হঠাৎই দরজা খুলে ঢুকে পড়ে কয়েকটি ছেলের কুরুচিখর ইঙ্গিত। বিছানায় থাকা ছেলেটিকে প্রশ্ন করা হয়, তিনি শর্ট নিয়েছেন কিনা, তাঁর মুখ থেকে হ্যাঁ শোনার পরেই ওই অজ্ঞাত পরিচয় ছেলেটি বলে এবার আমার পালা। এই কথা শুনে মেয়েটা ভয় পেয়ে যায়। তার পরে দেখা যায় তাঁরা, একটি সুগন্ধির আলোচনা করছিলেন। আর এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসা মাত্রই হুলস্থূল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এটি বডি ডিওডোরেন্ট প্রস্তুতকারী সংস্থা লেয়ার ( Layer’r) সংস্থার ‘শট’ (Shot ) ব্র্যান্ডের ডিওডোরেন্ট (Deodorant) বা বডি স্প্রে’র বিপনন সংস্থা।

এবার এই ধর্ষণের সংস্কৃতি প্রচারের অভিযোগে সমালোচিত সুগন্ধি বিজ্ঞাপনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেন, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এর আগেও, ফারহান আখতার, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর এবং সোনা মহাপাত্র, তাঁরা সকলেই টুইটারে গিয়ে এই বিজ্ঞাপনের নিন্দা করেছিলেন। 

প্রিয়াঙ্কা লিখেছেন, “লজ্জাজনক এবং জঘন্য। এই বিজ্ঞাপনে গ্রিন সিগন্যালের জন্য কত স্তরের ছাড়পত্র নেওয়া হয়েছিল। কতজন মানুষ ভেবেছিলেন যে এটি ঠিক ছিল? আমি খুব খুশি যে এটিকে মন্ত্রণালয়ের আওতায় আনা হয়েছে। আতঙ্কজনক!” 

শনিবার একটি টুইট শেয়ার করে রিচা চাড্ডা লিখেছেন, “এই বিজ্ঞাপনটি কোনও দুর্ঘটনা মূলক নয়। আসলে একটি বিজ্ঞাপন তৈরি করতে, একটি ব্র্যান্ডকে বিভিন্ন স্তর নিয়ে ভাবনা চিন্তা করতে হয়। ক্রিয়েটিভ, স্ক্রিপ্ট, এজেন্সি, ক্লায়েন্ট, কাস্টিং, তাহলে কী সবাই মনে করে ধর্ষণ একটি রসিকতা? যে সংস্থাটি এই বিজ্ঞাপনটি তৈরি করেছে তাদের নোংরামির জন্য মামলা করা দরকার।” 

ফারহান টুইট করে জানিয়েছেন, “এই দুর্গন্ধ তৈরি করতে, অনুমোদন করতে এবং তৈরি করতে কী বাঁকা পদক্ষেপ নিয়েছিলেন আপনারা। বডি স্প্রে কিনা ‘গণধর্ষণ’ নিরীহ বিজ্ঞাপন!! লজ্জাজনক।”

গায়িকা সোনা মহাপাত্র বিজ্ঞাপনগুলির সমালোচনা করে লিখেছেন, “থিম – গণধর্ষণ। আমি আমার টুইটার টাইমলাইনে এটি দেখার পরে ভাবছি, এটা কী ছিল।”

ইতিমধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রক টুইটার এবং ইউটিউবকে তাঁদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনের ভিডিওগুলি সরাতে বলেছে। মন্ত্রণালয় বলেছে যে, বিজ্ঞাপন স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI), নির্দেশিকা লঙ্ঘন করা ভিডিওগুলিকে খুঁজে পেয়েছেন এবং বিজ্ঞাপনদাতাকে অবিলম্বে বিজ্ঞাপনটি স্থগিত করতে বলেছে।

বোনের ‘মা’ হওয়ার খবর শুনে আনন্দে নেচে উঠলেন পরিণীতির ‘মিমি দিদি’ প্রিয়াঙ্কা

‘হেডস অফ স্টেট’ নিয়ে ম্যানেজারের মন্তব্যে বিতর্ক, হেঁয়ালি পোস্টে সমালোচকদের জবাব প্রিয়াঙ্কার

‘কৃষ ৪’-এর জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

কেউ পাঠাচ্ছে পেয়ারা, কেউ চুলের ক্লিপ, রাজামৌলির ছবির সেটে দেশীয় উপহারে ভাসছেন প্রিয়াঙ্কা

বিয়ের ৩ দিনের মধ্যেই অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়ার বৌদি নীলম, কী হয়েছে?

দামি নয় বরং সস্তার কুর্তিতে ভাইয়ের বিয়েতে সাজলেন প্রিয়াঙ্কা চোপড়া

দীপিকাকে টেক্কা! রাজামৌলির ছবির জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারের দৌড়ে হিন্দি ভাষার শর্ট ফিল্ম ‘অনুজা’, রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার যোগ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00