নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনের জগতে প্রতিনিয়ত উন্নত হয়ে চলেছে ফোনের পরিষেবা। সব কোম্পানি নিজের নিজের ফোনকে প্রতি মুহুর্তে আপডেট করছে। সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাঝেমধ্যে বিপুল ছাড়ের ব্যবস্থা করেছে। গত বছরে শেষেরদিকে রিয়েলমি তাদের নতুন একটি ফোন বাজারে এনেছিল। সেই Realme 14x 5G ফোনটি এখন সস্তায় পাওয়া যাচ্ছে। অ্যামাজনে সস্তায় বিক্রি হচ্ছে সেই ফোন। ১৪ হাজারের কম দাম দিয়ে সেই ফোন কিনতে পারবেন গ্রাহকরা। আসুন জেনে নেওয়া যাক Realme 14x 5G ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
রিয়েলমির বহুল প্রতীক্ষিত এই মডেলটি গত ১৮ বাজারে এসেছে। তখন এক দাম রাখা হয়েছিল ১৫ হাজারের এর নিচে। এটিভারতের প্রথম ফোন যা IP69 সার্টিফিকেশন সহ জল এবং ধুলো প্রতিরোধে সক্ষম। ওয়ারপ্রুফ স্মার্টফোন রিয়েলমি –র এই ফোনের 8GB+128GB স্টোরেজের দাম ১৪,৯৯৯ টাকা। কিন্তু এখন সেটি অ্যামাজন সাইটে পাওয়া যাচ্ছে ১৩,৯৮৯ টাকায়। পাশাপাশি Axis Bank ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে এই ফোনে ৭৫০ টাকার ছাড় পাওয়া যাবে। পাশাপাশি গ্রাহকরা নিজেদের পুরানো ফোনের পরিবর্তে এই ফোন নিতেই ছাড় পাবেন। তবে ফোনের অবস্থা কেম সেটা দেখে তবেই ছাড় মিলবে।
ফোনটিতে রয়েছে, ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটিতে ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে। এই ফোনে 8GB LPDDR4x RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। ৫০ মেগাপিক্সল মেইন ক্যামেরা থাকে। সেলফি ও ভিডিও ক্যামেরার জন্য ৮ মেগাপিক্সল ক্যামেরা। ফোনটি লাল, কালো এবং সোনালি, এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। ফোনটিতে রয়েছে ৬ হাজার মেগাহার্জ ব্যাটারি। সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। বায়ো মেট্রিক সিকিউরিটি সিস্টেমের জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।