ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এখন থেকেই সব রাজনৈতিক দলগুলো নিজের নিজের ঘর গোছাতে শুরু করেছে। শাসক থেকে বিরোধী শিবির সকলেরই নজর ২৬-র নির্বাচন। তাই সংগঠনকে আরও শক্তিশালী করতে ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার বর্ধমান সফর যাচ্ছেন তিনি। পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার বর্ধমানে যাওয়ার পর সেখানে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার পাশাপাশি প্রশাসনিক সভাও রয়েছে তাঁর।বর্ধমান মঙ্গলবার পৌঁছেই প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি। এই সভায় হাজির থাকতে পারেন পূ্র্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক কর্তা, সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধিরা।  বেশ কিছু উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রী পাট্টাও তুলে দেবেন বলে খবর।

২৬ অগাস্ট দুপুর ১২টায় দুই জেলাকে নিয়ে প্রশাসনিক সভা করবেন। কিছু প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন, পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। সামনেই বিধানসভা নির্বাচন। তাই তার আগে সব রাজনৈতিক দলগুলো নিজের নিজের ঘর শক্ত করতে প্রস্তুত। বিজেপিও নজর রেখেছে ২৬-র নির্বাচনকে। সেই কারণে ইতিমধ্যে ৩ বার রাজ্যে এস গিয়েছেন প্রধানমন্ত্রী। বিহারের মত বাংলাকেও পাখির চোখ করে রেখেছে গেরুয়া শিবির। অন্যদিকে, বাংলার শাসক শিবিরও প্রস্তুত লড়াই করতে। সেই কারণে জেলায় জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করার পাশাপশি প্রশাসনিক সভাও করছেন তিনি। জেলার সংগঠনকে শক্তিশালী করতে এই বৈঠকগুলো করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক হোক বা বিরোধী শিবির হোক, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]