ছেলে থাকেন বিদেশে, একাকীত্বের গ্রাসে বৃদ্ধ দম্পতি, আত্মঘাতী বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি : বয়স হয়েছে স্বামী-স্ত্রীয়ের। ছেলে চাকরি নিয়ে থাকেন আমেরিকায়। বৃদ্ধ বাবা-মাকে দেখার মতো বাড়িতে তেমন কেউ নেই। বড় বাড়িটাও যেন গিলে খেতে আসে। একাকিত্ব থেকে বাঁচতে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। বৃহস্পতিবার সকালে পর্ণশ্রীর পাড়ুই পাকা রোডে বাড়ি থেকে সর্বানী পাল নামে এক বৃদ্ধার (৬৯) অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, পর্ণশ্রীর পাড়ুই পাকা রোডে দোতলা বাড়িতে থাকেন বৃদ্ধ দম্পতি সর্বানী পাল ও মৃণালকান্তি পাল। বাড়ির একতলায় থাকতেন স্বামী, দোতলায় থাকতেন স্ত্রী। স্বামী স্ত্রী দুজনই অসুস্থ। সর্বাণীদেবী মানসিক অবসাদে ভুগছিলেন বলেও জানা গিয়েছে। এই দম্পতির ছেলে বিদেশে কর্মরত। তেমন ভাবে এখানে আসেন না বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে তীব্র কেরোসিনের গন্ধ পাচ্ছিলেন বৃদ্ধ মৃণালকান্তি পাল। একতলা থেকেই ক্রমাগত স্ত্রীকে ডাকাডাকি করছিলেন। কিন্তু কোনও সাড়া না পেয়ে দোতলায় গিয়ে স্ত্রীকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি। স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাও দেখেন বৃদ্ধা মাটিতে পড়ে রয়েছে দগ্ধ অবস্থায়। তাঁরাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্বামী ও স্ত্রী দুজনেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন।

পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে। ছেলে থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে তেমনভাবে কথা বলতে না পারা, অসুস্থতা সবটাই মানসিক অবসাদের সৃষ্টি করেছিল। এবার তার জেরেই জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

গেটের সামনে পড়ে মহিলার রক্তাক্ত দেহ, প্রবল চাঞ্চল্য লেদার কমপ্লেক্স এলাকায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]