বাংলা বলায় বাংলাদেশি তকমা! কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বেধড়ক মারধরের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : ভিন রাজ্যে বাংলায় কথা বলার জন্য পশ্চিমবঙ্গের শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠেছিল। এবার খাস কলকাতাতে জুটল বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলার জন্য় তাঁদের আটকে রেখে হেনস্তা করার অভিযোগ উঠেছিল। বৈধ নথি থাকার পরেও কাউকে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এবার খাস কলকাতায় পড়ুয়াদের মারধর করার অভিযোগ উঠল একদল ব্যবসায়ীর বিরুদ্ধে।

জানা গিয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে অভিযোগ শিয়ালদহ ব্রিজের নিচের ব্যবসায়ীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, আক্রান্ত পড়ুয়ারা কলকাতা বিশ্ব বিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলে থাকে। বাংলায় কথা বলার জন্য, তাঁদের ওপরে হামলা চালায় অভিযুক্তরা। ব্যাট, হকিস্টিক ও ছুরি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আহতদের দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। পাল্টা সম্মিলিত প্রতিরোধ করেছে কারমাইকেল হলের সাধারণ শিক্ষার্থীরা।

সূত্রের খবর, বুধবার রাতে একজন ছাত্র শিয়ালদা ব্রিজের নিচে মোবাইলের কিছু কিনতে গিয়েছিলেন। জিনিস কেনা বেচার সময় দু তরফের পক্ষ থেকে বচসা শুরু হয়। পড়ুয়ার অভিযোগ, বিক্রেতা হিন্দিভাষী। বাংলা ভাষায় কথা বলায়  বাংলাদেশি বলে তাঁর উপর চড়াও হন অভিযুক্ত। সহপাঠীদের নিয়ে আবারও ওই দোকানে যান। তখন আশপাশের ব্যবসায়ীরা তাঁদের উপর চড়াও হন। চার জন ছাত্রকে গুরুতরভাবে মারধর করা হয় বলে অভিযোগ। পড়ুয়ারা মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে থানার বাইরে বিক্ষোভ দেখিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

‘বাংলার অপমান মানছি না, মানব না’, সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের

সব ভাষা শিখুন, কিন্তু মাতৃভাষাকে ভুলবেন না, জানালেন মুখ্যমন্ত্রী

বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের

বাঙালি মণীষীদের ছবির ব্যাজ নিয়ে বিক্ষোভে আপত্তি রাজ্যসভায়, সরব তৃণমূল

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

বিকশিত হোক সেই দেশ, যে দেশে ভাষা-সন্ত্রাস থাকবে না, কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপণ মুখ্যমন্ত্রীর

‘স্বামীজি বাংলায় কথা বলতেন’, রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে বাংলা ভাষা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

৯ হাজার তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক, কারা থাকবেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]