নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের অত্যাচার করার প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের সকল সাংসদরা এদিন সংসদের বাইরে ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। হাতে ছিল প্রতিবাদী ব্যানার, মুখে প্রতিবাদের ভাষা। বাংলার অপমান মানছি না, মানব না প্ল্যাকার্ড হাতে নিয়ে তৃণমূল সংসদরা সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন।
সোমবার বিক্ষোভে অংশ নিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সাগরিকা সহ একাধিক সংসদরা। সংসদ চত্বর থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। গোটা দেশে যেখানে যেখানে বিজেপির শআসন রয়েছে, সেখানে বাংলা ভাষা ও বাঙালিকে হেনস্তা করা হচ্ছে।
নিজেদের এক্সপোস্টেও প্রতিবাদের ছবি শেয়ার করে তৃণমূল লিখেছে, বাঙালিদের উপর নির্মম আক্রমণ এবং বাংলার অপমান কখনই সহ্য করা হবে না। আমাদের সাংসদরা সংসদের বাইরে তীব্র প্রতিবাদ করেছেন। প্রতিবাদের মধ্যে দিয়ে একটি স্পষ্ট বার্তা : বাংলা জেগে উঠবে, বাংলা প্রতিরোধ করবে, বাংলা মাথা নত করবে না। সাংসদদের গলায় বাংলার অপমান মানছি না মানব না শ্লোগান যেমন শোনা গিয়েছে। তেমন বাংলার মাটি, বাংলার জল গান গেয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে তৃণমূলের সাংসদরা। একদিকে এসআইআর নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে ইন্ডিয়া জোটের সদস্যরা। পাশাপাশি তৃণমূলও সুর চড়িয়েছে বাংলা ভাষা নিয়ে। কোনওভাবেই তৃণমূল পিছু হটবে না। বাংলায় লেখা ব্যানার ও গলায় বাংলা ভাষায় গান গেয়ে এদিন বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের সাংসদরা।
.@BJP4India’s relentless attacks on Bengalis and insults to Bengal will never be tolerated.
Today, our MPs staged a strong protest outside Parliament — sending a clear message:
Bengal will rise, Bengal will resist, Bengal will not bow. pic.twitter.com/mK1sCNLrKh— All India Trinamool Congress (@AITCofficial) August 18, 2025
ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় সোচ্চার হয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। সংসদেও এই নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদরা।