বাঙালি মণীষীদের ছবির ব্যাজ নিয়ে বিক্ষোভে আপত্তি রাজ্যসভায়, সরব তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বাংলা ও বাঙালির ওপর হেনস্তার প্রতিবাদে রাজ্য জুড়ে ভাষা আন্দোলন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে হেনস্তা হচ্ছে, তার আঁচ পৌঁছে গিয়েছে রাজধানীতেও। সংসদে চলছে বাদল অধিবেশন। এই অধিবেশনে প্রতিদিনই এই হেনস্তা নিয়ে সোচ্চার হচ্ছেন তৃণমূল সাংসদরা। শুক্রবারও বিক্ষোভ প্রদর্শন করেছেন তৃণমূল সাংসদরা। মকরদ্বারের কাছে মণীষীদের ছবির ব্যাজ বুকে নিয়ে প্রতিবাদ করেছেন তাঁরা। তার ওপরেই লেখা ছিল জয় হিন্দ ও জয় বাংলা। তৃণমূলের অভিযোগ, সেই ব্যাজ নিয়ে রাজ্যসভায় আপত্তি উঠেছে।

জানা গিয়েছে, সাংসদদের ব্যাজে রয়েছেন নেতাজি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজ্যসভায় অধ্যক্ষের চেয়ার থেকে জানানো হয়েছিল, কোনও প্ল্যাকার্ড রাখা যাবে না। সেই নিয়ম মেনে প্ল্যাকার্ডের ব দলে ব্যাজ পড়েছিলেন তাঁরা। এবার সেই ব্যাজ নিয়েও আপত্তির কথা শোনা গিয়েছে। এই ঘটনাকেও বাংলার বিরুদ্ধে অপমান বলে মনে করছে তৃণমূল।

বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনাকে জাতীয়স্তরে তুলে নিয়ে যেতে চাইছে তৃণমূল। শুক্রবার মকরদ্বারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় তৃণমূল। অভিষেকের সঙ্গে এদিন বিক্ষোভে হাজির ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, মালা রায়, দোলা সেন, সায়নি ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের ঘটনায় বার বার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে ভাষা আন্দোলন শুরু করেছেন। সেই মতো কলকাতা বোলপুর, ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মিছিলেও হেঁটেছেন। মুখ্যমন্ত্রীর স্মপষ্ট বার্তা বাংলা ভাষার ওপরে সন্ত্রাস কোনওভাবেই মেনে নেওয়া হবে না। বাংলায় এনআরসি করতে দেবেন না।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]