সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর : হুগলির সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু। তিনদিন ধরে সিঙ্গুরের নার্সিংহোমে কাজ করছিলেন তিনি। আমচকাই ঘর থেকে উদ্ধার হল নার্সের ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা ওই নার্স তিনদিন ধরে কাজে যোগ দিয়েছিলেন। সিঙ্গুরের শিবম সেবা সদন নার্সিংহোমে নার্সের কাজ করত সে।  বৃহস্পতিবার সকালে ওই নার্সকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর সহকর্মী। তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন ওই সহকর্মী। তাঁর চিৎকার শুনে ছুটে আসে বাকি সহকর্মী থেকে হোস্টেলকর্মীরাও। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে। এরপরেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মেয়ের অসুস্থতার খবর বলে নার্সিংহোমে আসতে বলা হয়েছিল পরিবারের সদস্যদের। হাসপাতালে গেলে মেয়ের মৃত্যু সংবাদ দেওয়া হয় বলে দাবি বাবা ও মায়ের। তাঁদের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। তাঁদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। এই ঘটনায় শিবম সেবা সদন নার্সিংহোমের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, মাত্র তিনদিন ধরে কাজ করচে সে। ৪ দিনের দিনেই এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত নার্সের সহকর্মী থেকে শুরু করে নার্সিংহোম কর্তৃপক্ষ ও পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁকে শেষ কখন দেখা গিয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]