জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আত্মঘাতী ফাঁসির আসামি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : কেন্দ্রীয় সংশোধনাগারে এক ফাঁসির আসামির আত্মহত্যার ঘটনায়  নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে। মৃত আসামির নাম সুরেশ রায়।

জানা গিয়েছে, জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের সেলের মধ্যেই খুনের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত এক আসামি সেলের মধ্যেই আত্মহত্যা করেছে। সে শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের উদয়ন কলোনির বাসিন্দা। জেলের মধ্যে কীভাবে একজন আসামি আত্মহত্যা করল সেটা নিয়ে উঠেছে প্রশ্ন।   কিছুদিন আগেই পকসো মামলায় অভিযুক্ত এক বিচারাধীন আসামি জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। তার কয়েকদিন পরেই ফের আত্মহত্যার ঘটনা জেলের মধ্যে।

সূত্রের খবর, ২০২১ সালে ভক্তিনগর থানা এলাকায় নিজের পিসতুতো দাদাকে কুপিয়ে খুন করার ঘটনায় সুরেশকে ফাঁসির সাজা শুনিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত। দাদা শঙ্কর দাসকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করে। জানা গিয়েছে,অভিযুক্ত সুরেশ এক তরুণীকে পছন্দ করত। তাঁর সঙ্গে কথা বলার চেষ্টাও করত সে। কিন্তু ওই তরুণীর পরিবার সুরেশের পিসতুতো দাদা পেশায় রাজমিস্ত্রি শঙ্করকে জানায়। সুরেশকে ডেকে ওই তরুণীকে বিরক্ত না করার জন্য বলেন শঙ্কর। ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় পিসতুতো দাদা শঙ্করের উপর রাগ হয় সুরেশের। তারই জেরে সে ওই নৃশংস খুনের ঘটনা ঘটায়।

প্রেমঘটিত সম্পর্ক নিয়ে দাদার কাছে বকা খেয়ে রাগের কারণেই খুন করেছিল বলে অভিযোগ। মোট ১২ জনের সাক্ষ্য নিয়ে তাঁকে সাজা ঘোষণা করা হয়েছিল। এবার সেই সাজাপ্রাপ্ত আসামিই সেলের মধ্যে আত্মঘাতী হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]