‘কোনও রাষ্ট্রপ্রধান অপারেশন সিঁদুর থামাতে বলেনি’, রাহুলকে জবাব মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর ভারত-পাকিস্তান সঙ্ঘাত বন্ধে মধ্যস্থতা করার যে দাবি জানিয়ে চলেছেন তা সরাসরি খারিজ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (২৯ জুলাই) লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধির ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের জবাব দিয়ে বলেন, ‘অপারেশন সিঁদুর অভিযানের পর বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে মাত্র তিনটি দেশ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল। বাকি দেশ ভারতকে সমর্থন জানিয়েছে। তৃতীয় কোনও দেশ ভারতকে যুদ্ধ থামাতে বলেনি।’

গতকাল সোমবারই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছিলেন, ‘পহেলগাঁও হামলার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে কোনও কথা হয়নি।’ এদিন ওই প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘গত ৯ মে রাতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তখন আমার সেনার সঙ্গে বৈঠক চলছিল। ফোন তুলতে পারিনি। পরে আমি ফোন করি। বলি, ৩-৪ বার ফোন করেন। তখন ভাইস প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান বড় হামলা করতে চলেছে। আমার জবাব ছিল, যদি ওদের এই ইচ্ছা থাকে, তা হলে ভুগতে হবে। পাকিস্তান হামলা করলে, আরও বড় হামলা করে জবাব দেব। এই জবাব দিয়েছিলাম। আমরা গুলির জবাব গুলি দিয়ে দেব।’

এর পরেই কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুনিয়ার কোনও দেশ ভারতকে নিজের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ করতে বাধা দেয়নি। সব দেশ ভারতকে সমর্থন দিয়েছে। দুনিয়ার সমর্থন মিলেছে, কিন্তু দুর্ভাগ্য কংগ্রেসের সমর্থন মেলেনি। ২২ এপ্রিলের তিন চারদিন পর লাফাচ্ছিল। বলছিল, কোথায় গেল ৫৬ ইঞ্চির ছাতি। খুব মজা পাচ্ছিল। রাজনীতি করছিল ওরা। ভারতের সামর্থ, সেনায় ভরসা নেই কংগ্রেসের। তাই সিঁদুর অভিযান নিয়ে প্রশ্ন তুলেছে। সার্জিক্যাল স্ট্রাইকের সময়েও একই ভূমিকা ছিল কংগ্রেসের। প্রমাণ চেয়েছিল। যখন ওরা দেশের মানুষের মেজাজ দেখেছিল, তখন ওদের সুর বদলে গেল। বলল, এটা কি এমন বড় কথা। আমরাও করেছি।’

‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানকে কীভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল তা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন জবাব দিয়েছি, যা বছরের পর বছর মনে থাকবে। আমাদের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কোণে কোণে প্রহার করেছে। ওরা ভাবেনি। ওরা মাথানত করতে বাধ্য হয়েছে। ডিজিএমওকে ফোন করে পাকিস্তান বলে, ব্যাস থামাও, অনেক মেরেছো। আর সহ্য করতে পারছি না।’

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

‘পুরনো বোতলে নতুন মদ’, ভোট চুরির অভিযোগ খণ্ডন করে রাহুলকে নিশানা নির্বাচন কমিশনের

স্বস্তি রাহুলের, মানহানি মামলায় জামিন দিল চাইবাসা আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]