সন্তানসম ২০ খুদে পড়ুয়াকে আগুনের গ্রাস থেকে বাঁচিয়ে মৃত্যুর কোলে শিক্ষিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চাইলে মৃত্যু মুখে থেকে নিজেকে বাঁচাতেই পারতেন। কিন্তু মৃত্যু মুখে দাঁড়িয়ে ৮০ ভাগ ঝলসানো শরীর নিয়ে ২০ জন শিশুকে বাঁচালেন শিক্ষিকা মেহেরীন চৌধুরী। কিন্তু নিজে আর বাঁচলেন না। শিশুদের বাঁচিয়ে নিজে চলে গেলেন না ফেরার দেশে।

এই শিক্ষিকা রোজ  স্কুল ছুটির পর শিশুদের হাত ধরে পৌঁছে দিতেন স্কুলের গেটে অপেক্ষারত পরিবারের কাছে। সোমবার বিমান দুর্ঘটনার পরে আগুন দেখেই ছুটে এসেছিলেন আগুনে আটকে থাকা শিশুদের উদ্ধারে। নিজের জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরী। ২০ জন শিশুকে একা হাতেই বাঁচিয়ে আনেন। তারফলে শরীর অধিকাংশই পুড়ে যায় তাঁর। সেদিকে খেয়াল নেই, তাঁরা কাছে সবথেকে বড় শিশুরা রক্ষা পেয়েছে, এটাই রক্ষে।

শিশুদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যু হল শিক্ষিকার। সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যু হয় তাঁর।জানা গিয়েছে, ওই শিক্ষিকার শরীরের বেশিরভাগটাই পুড়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পর তাঁকে আইসিআউতে রেখেই চলছিল চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হয়নি। ২০ শিশুকে বাঁচিয়ে মৃত্যুর কোল ঢলে পড়লেই নিজেই। জানা গিয়েছে, শিশুদের উদ্ধার করতে পারলেও, আগুনের তাপে নিজেকে বাঁচাতে পারেননি।

ঢাকার বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যায় ক্রমেই বাড়ছে। মঙ্গলবার বাংলাদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। আহতের সংখ্যা প্রায় ১৭০। বিভিন্ন হাসপাতালে আরও বেশ কেয়কজন ভর্তি রয়েছেন অনেকর অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যু এখানেই থামেনি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত: মৃত্যুমিছিলে সামিল আরও এক শিশু

ঢাকার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭! আহত প্রায় ১৭০

ঢাকায় বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ মোদির, দিলেন সাহায্যের প্রস্তাব

প্রথমবার এককভাবে আকাশে উড়তে গিয়ে মৃত্যুর দেশে পাড়ি ঢাকায় ভেঙে পড়া বিমানের পাইলটের

‘রক্ত চাই, রক্ত’, ঢাকার বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধদের বাঁচাতে আর্জি চিকি‍ৎসকদের

ঢাকায় বায়ুসেনার বিমান ভেঙে পাইলট সহ নিহত ১৯, মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন অনেকে

ঢাকায় ভেঙে পড়া বিমানের পাইলট নিহত, মৃতের সংখ্যা বেড়ে ৪

ঢাকায় প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল যুদ্ধবিমান F-7, নিহত ১

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]