লর্ডসে বুমরার পাঞ্জা, ৩৮৭ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি: দলে ফিরেই ফের বল হাতে আগুন ঝরালেন যশপ্রীত বুমরাহ। আর তাঁর আগুন ঝরানো বোলিংয়ে ঝলসে ছারখার হয়ে গেল ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। জো রুটের শতরান এবং জেমি স্মিথ ও ব্রাইডন কার্সের অর্ধশতরান সত্বেও বড় ইনিংস গড়তে পারল না ইংল্যান্ড। ৩৮৭ রানেই শেষ বেন স্টোকসদের প্রথম ইনিংস।

লর্ডসে বৃহস্পতিবার (১০ জুলাই) প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল চার উইকেটে ২৫১। ক্রিজে ছিলেন জো রুট (৯৯) ও বেন স্টোকস (৩৯)। শুক্রবার (১১ জুলাই) দ্বিতীয় দিনের প্রথম বলেই চার মেরে শতরান পূর্ণ করেন রুট। টেস্টে এটা তাঁর ৩৭তম শতরান। খানিকবাদেই ইংল্যান্ডকে জোড় ধাক্কা দেন ভারতের স্পিডস্টার যশপ্রীত বুমরা। ফেরান ইংরেজ অধিনায়ককে। বুমরার ভিতরের দিকে ঢুকে আসা বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন স্টোকস (৪৪)। এর পরে জো রুট ও জেমি স্মিথ ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন। শুরুতেই স্মিথের সহজ ক্যাচ স্লিপে দাঁড়িয়ে ফেলে দেন লোকেশ রাহুল। তবে খানিক বাদেই ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দেন বুমরা।। শতরানকারী রুটের (১০৪) স্টাম্প ছিটকে দেন। পরের বলে শূন্য রানে ফেরান ক্রিস ওকসকে। পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় ইংল্যান্ড।

অষ্টম উইকেট জুটি বেঁধে জেমি স্মিথ ও ব্রাইডন কার্স ওই ধাক্কা সামলানোর চেষ্টা করেন। দুজনে ধীরেসুস্থে দেখে শুনে খেলে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তিনশোর গণ্ডি পার করিয়ে দেন। রাহুলের সৌজন্যে জীবন পাওয়া জেমি স্মিথ ৫২ বলে ৫০ রান পূর্ণ করেন। মধ্যাহ্নভোজের  বিরতিতে ইংল্যান্ডের রান দাঁড়ায় সাত উইকেট হারিয়ে ৩৫৩। মধ্যাহ্নভোজনের বিরতির পরেই টিম ইন্ডিয়াকে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ সিরাজ। কভারে খেলতে গিয়ে উইকেটরক্ষক ধ্রুব জুরেলের গ্লাভসবন্দি হন স্মিথ (৫১)। স্কোর বোর্ডে ১৫ রান যোগ হওয়ার পরে জোফ্রা আর্চারকে (৪) ফিরিয়ে দেন বুমরা। সেই সঙ্গে পাঁচ উইকেট শিকার করার নজিরও গড়েন। ৯ নম্বরে নামা ব্রাইডন কার্স বল হাতে খানিকটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। সিরাজের বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ইংলিশ অলরাউন্ডার। তবে পরের বলেই ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় কার্সকে (৫৬)। ৩৮৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘মরণ-বাঁচন’ টেস্টে খেলছেন না বুমরা

দ্রাবিড়-কালিসের পর এবার পন্টিংয়ের কুর্সি দখল করলেন রুট

৩৮তম টেস্ট শতরানের মালিক হলেন রুট, চালকের আসনে ইংল্যান্ড

চার মূর্তির চওড়া ব্যাটে প্রথম ইনিংসে ভারতকে টপকে গেল ইংল্যান্ড

দ্রাবিড়-কালিসকে টপকে গেলেন রুট, সামনে শুধু শচিন-পন্টিং

জাদেজার লড়াই বিফলে, লর্ডসে জিতে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন বুমরা, কী নজির গড়লেন ভারতের স্পিডস্টার?

লর্ডসে চার বিশ্ব রেকর্ড ভাঙার পথে শুভমন, টপকে যেতে পারেন ব্র্যাডম্যানকেও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]