দ্রাবিড়-কালিসকে টপকে গেলেন রুট, সামনে শুধু শচিন-পন্টিং

Share:

নিজস্ব প্রতিনিধি, ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ইতিহাস গড়লেন ইংলিশ ব্যাটার জো রুট। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানকারীর তালিকায় ভারতের মিস্টার ডিপেন্ডবল রাহুল দ্রাবিড় ও প্রোটিয়া ব্যাটার জাক কালিসকে টপকে তিন নম্বরে উঠে এলেন। তাঁর সামনে এখন শুধু রয়েছেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকর ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় রিকি পন্টিং।

টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানকারীর তালিকায় শীর্ষে রয়েছেন শচিন তেন্ডুলকর। তাঁর মোট রান ১৫,৯২১। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের ঝুলিতে রয়েছে ১৩ হাজার ৩৭৮ রান। শুক্রবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত ১৩,২৮৯ রান নিয়ে তৃতীয় স্থানে ছিলেন প্রোটিয়ান জাক কালিস। ১৩ হাজার ২৮৮ রান নিয়ে চতুর্থ স্থানে ছিলেন ভারতের কিংবদন্তি খেলোয়াড় রাহুল দ্রাবিড়। পঞ্চম স্থানে ছিলেন জো রুট। এদিন অনায়াসেই রাহুল ও জাক কালিসকে টপকে যান রুট। সতীর্থ ওলি পোপের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজের অর্ধশতরানও পূর্ণ করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভারতের প্রথম ইনিংস ৩৫৮ রানে শেষ হয়ে যাওয়ার পরে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছিল ইংল্যান্ড। এদিন সকালে তৃতীয় দিনের খেলা শুরুর পর থেকেই ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটার অলি পোপ ও জো রুট ঠান্ডা মাথায় খেলতে থাকেন। সেই সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। রুট এবং পোপের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগে একবার রান আউট করার সুযোগ পেয়েছিলেন শুভমন গিলরা। কিন্তু রবীন্দ্র জাদেজার থ্রো উইকেটে লাগেনি। এর পরে অংশুল কম্বোজের বলে এগিয়ে এসে কিপিং করছিলেন ধ্রুব জুরেল। পোপের গ্লাভসে লেগে বল গেলেও ধরতে পারলেন না তিনি। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত একটিও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। দুই উইকেটে ৩৩২ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যান পোপ ও রুট।

দ্রাবিড়-কালিসের পর এবার পন্টিংয়ের কুর্সি দখল করলেন রুট

৩৮তম টেস্ট শতরানের মালিক হলেন রুট, চালকের আসনে ইংল্যান্ড

চার মূর্তির চওড়া ব্যাটে প্রথম ইনিংসে ভারতকে টপকে গেল ইংল্যান্ড

লর্ডসে বুমরার পাঞ্জা, ৩৮৭ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

১০ রানের জন্য দ্রাবিড়ের ২৬ বছরের রেকর্ড ভাঙা হল না যশস্বীর

অশান্তির ছায়া রাজস্থান রয়্যালসে, দ্রাবিড়ের সঙ্গে সঞ্জুর মন কষাকষি চূড়ান্ত পর্যায়ে!

IPL 2025: দায়বদ্ধতা, ক্রাচে ভর দিয়েই রাজস্থান রয়্যালসের অনুশীলনে হাজির দ্রাবিড়

রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানদের কাছে হেরে বিদায় নিল ইংল্যান্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]