নিজস্ব প্রতিনিধি : প্রতিদিনই কসবা গণধর্ষণ ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আসছে। অভিয।ুক্তদের পাশাপাশ এবার কলেজের ভাইস প্রিন্সিপালের উপস্থিতি নিয়েও রহস্য দানা বেঁধেছে। ঘটনার দিন যখন অপরাধ ঘটছে, সেই সময় ভাইস প্রিন্সিপাল কলেজেই হাজির ছিলেন। কলেজের হাজিরা খাতায় তেমন তথ্যই উঠে আসছে। কলেজের রেজিস্টার সূত্রে খবর, ঘটনার দিন ২৫ জুন রাত ৯টার পর কলেজ থেকে বের হয়েছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়।
কলেজের রেজিস্টারে দেখা গিয়েছে, সকাল ৯টা ৫০ মিনিটে কলেজে এসেছেন। কলেজ থেকে বের হয়েছেন ৯টা ৫০ মিনিটে। তবে সময় নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। কলেজে ঢোকা ও বের হওয়ার জায়াগায় ৯.৫০ লেখা। কিন্তু সেখানে সকাল বা রাতে কোনও উল্লেখ নেই। তাই তিনি ওই সময় কলেজে ছিলেন কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেউ কলেজে ঢুকেই বের হন না। তাহলে সেটা রাতের সময় হতে পারে। কিন্তু দুটো একই সময় কি করে হতে পারে, সেটা নিয়েও উঠছে প্রশ্ন। ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার দিন কলেজে ছিলেন তিনি। বিকেল ৫টা পর্যন্ত ডিনের ঘরে মিটিং চলছিল। সেই মিটিংয়ে হাজির ছিলেন তিনি। কিন্তু তারপরের সময় তিনি ছিলেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
অন্যদিকে সোমবার সকাল ৮টায় খুলেছে কলেজ। এদিন দুপুর ২টো পর্যন্ত কলেজ খোলা থাকবে। তারপরে কলেজ বন্ধ হয়ে যাবে। জানা গিয়েছে, দুপুর দুটোর পর কোনও টিচিং-নন টিচিং বা কোনও পড়ুয়া কেউই কলেজে থাকতে পারবেন না। ক্রাইম স্পট াটকে রেখে খুলে দেওয়া হয়েছে কলেজ।