রুটিন মেনেই মাসির বাড়িতে সমাদৃত জগন্নাথ, বলরাম, সুভদ্রা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : মন্দিরের রুটিন মেনেই মাসির বাড়িতে সমাদৃত জগন্নাথ, বলরাম সুভদ্রা। ৭ দিনের জন্য দেব-দেবীদের জন্য মাসির বাড়িতে বিশেষ আয়োজন করা হয়েছে। ৯ জন পাচক উপস্থিত রয়েছেন তাঁদের ভোগ প্রস্তুত করার জন্য। শুক্রবার রথের দিন দাদা ও বোনকে নিয়ে মাসির বাড়ি পৌঁছেছেন নীলমাধব। শনিবার থেকে নিয়ম মেনে পুজো ও ভোগ দেওয়া হচ্ছে তাঁদের। সকাল ৬টায় মন্দিরের গেট খুলে মঙ্গলারতি সহ পুজো করা হয়। সকালের দিকে তিন দেব দেবীকেই বাল্যভোগ নিবেদন করা হয়। তারপর চলে মঙ্গলারতি ও দর্শন আরতি হয়।

দুপুর ১২টায় প্রভুকে রাজভোগ দেওয়া হয়। নিয়ম মেনে দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত দ্বৈপ্রাহরিক বিশ্রামে থাকছেন জগন্নাথদেব। বিকেল ৩টের পর মন্দির খুলে বিকেলের ভোগ দেওয়া হচ্ছে। সন্ধ্যায় ফের আরতির আয়োজন করা হয়। দিঘার জগন্নাথ মন্দিরে যেই নিয়মে পুজো, আরতি সহ ভোগ নিবেদন করা হয়, সেই নিয়মেই প্রভুকে সমাদর করা হচ্ছে মাসির বাড়িতেও।

দিঘার জগন্নাথ মন্দিরের সেবাইতদের মধ্যে ৭-৮ জন পালা করে মাসির বাড়িতে পুজো, আরতি ও ভোগ নিবেদন করছেন। মাসির বাড়িতে গিয়েই তাঁরা এই কাজ করেন। জানা গিয়েছে, দিঘার পুরনো জগন্নাথ মন্দিরের বানানো ভোগও দেওয়া হয়েছে প্রভুকে। মাসির বাড়িতে যাতে কোনো আনাদর না হয়, সেদিকেও কড়া নজরদারি রয়েছে। গুণ্ডিচা মন্দিরে জগন্নাথদেবকে দেখতে ভিড় জমিয়েছেন বহু ভক্ত। দেবদর্শনের কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজরদারি রাখা হয়েছে।

দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমীতে রেকর্ড ভিড়, এলাহি আয়োজন

দিঘার মাসির বাড়িতে জগন্নাথদেবের এলাহি ভোগ, কী রয়েছে তালিকায়?

সোনার ঝাড়ুতে ঝাঁট দিয়ে দিঘায় রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

জেনে নিন দিঘার জগন্নাথ মন্দিরে ঢোকার নিয়ম

বিশেষ পরিষেবা রাজ্য সরকারের, বয়স্কদের জন্য দিঘায় চলবে ‘স্পেশাল’ গাড়ি

সদ্য বিবাহিত দিলীপকে আমন্ত্রণ জানাল রাজ্য সরকার, দিঘার মন্দির উদ্বোধনে কি থাকবেন তিনি?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]