জেনে নিন দিঘার জগন্নাথ মন্দিরে ঢোকার নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছেন দিঘার জগন্নাথ মন্দিরের। পুরীর আদলে, নিয়ম মেনেই জগন্নাথদেবের আগমন ঘটেছে সমুদ্র সৈকতে। জলসাধারণের জন্য দরজা খুলতেই উপচে পড়েছে ভিড়। পুরীর মন্দিরের সঙ্গে দিঘার মন্দিরকে মিলিয়ে দেখতে অনেকেই হাজির হয়েছেন দিঘায়। কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে গেলেও জানতে পবে বেশ কিছু নিয়ম। সেই নিয়মন না মানলে পারবেন না মন্দিরে যেতে। জানেন সেই নিয়মগুলো কী?

জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে যে নিয়মগুলো মানতে হবে, তার কথা জানিয়েছেন কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধারমন দাস। প্রতিদিন সকাল ৬টায় খুলবে মন্দিরের দরজা। খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। মন্দিরের মোট ৭টি দরজা থাকলেও, সবকিটি দিয়ে প্রবেশ করা যাবে না। বর্তমানে জানানো হয়েছে, ১,২,৩,৬ নং দরজা দিয়ে মন্দিরে যাওয়া যাবে। মূল দরজার সামনেই রয়েছে কাউন্টার। সেখানেই জুতো খুলে যেতে হবে।

জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে দিনের নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া হবে। চারটে সময় ঠিক করা হয়েছে। সকাল ৭টায়, দশটা, দুপুর ১২টায় আবার সন্ধ্যে ৬টায় ভোগ দেওয়া হবে। সকালের দিকে মিষ্টি-ক্ষির দেওয়া হবে। জুপুরে তিনজনকেই ভোগ দেওয়া হবে। সেই সময় সাধারণ মানুষের দেওয়া মিষ্টি-ফল দেওয়া হবে দেবতাদের। একেই রাজভোগ বলা হয়।

মন্দিরের মাথায় ধ্বজা লাগানোর ক্ষেত্রেও নিয়ম বেধে দেওয়া হয়েছে। সকাল মন্দিরের চূডা়য় লাগানো হবে ধ্বজা। আবার বিকেল হতেই তা খুলে নেওয়া হবে। পুরীর নিয়ম মেনেই এই ধ্বজা লাগানো হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে ৩জনকে নির্দিষ্ট করা হয়েছে ধ্বজা লাগানোর জন্য। তাঁদের জন্য আলাদা করে বিমাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]