Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সদ্য বিবাহিত দিলীপকে আমন্ত্রণ জানাল রাজ্য সরকার, দিঘার মন্দির উদ্বোধনে কি থাকবেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিঘাকে এখন জাঁকজমক করে সাজানো হচ্ছে। অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন সেখানকার জগন্নাথ মন্দির। তাই এখন প্রস্তুতি তুঙ্গে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বহু নেতা-মন্ত্রীরা তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই প্রায় সকলের কাছে চলে গিয়েছে আমন্ত্রণ পত্র। এবার বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছেও পৌঁছে গেল সেই শুভ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র। রাজ্য সরকারের তরফ থেকে তাঁকে পাঠানো হয়েছে এই পত্র।

বিজেপি নেতা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজ্য সরকারের তরফ থেকে বিজেপি নেতাকে দিঘায় নতুন তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই পত্রে তাঁকে এবং তাঁর সদ্য বিবাহিত স্ত্রী রিঙ্কু মজুমদারকেও সেখানে যেতে বলা হয়েছে।

তবে মমতা সরকারের এই নিমন্ত্রণ রক্ষা কি তিনি করবেন তা এখনও পরিষ্কার করেননি তিনি। রিঙ্কু মজুমদারের তরফ থেকেও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, চলতি বছরের অক্ষয় তৃতীয়া অর্থাৎ ৩০ এপ্রিল দিঘার নব নির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। এটি নিয়ে বহু দিন ধরে স্বপ্ন দেখছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে তাঁর উদ্বোধন হতে চলেছে। মাননীয়া জানিয়েছেন, ২৯ তারিখ হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। পরের দিন, ৩০ এপ্রিল দুপুর ২টো ৩০ মিনিটে মন্দিরের উদ্বোধন হবে। ৩ টে ১০ মিনিটে নিয়ম মেনে দ্বারোদ্ঘাটন করা হবে। সেখানে থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতি। ওই দিন মন্দিরে সোনার ঝাঁটা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী মমতার জানিয়েছেন, দিঘাতে আগামী ২৭ এপ্রিল থেকেই থাকবেন সুজিত বসু, ইন্দ্রনীল সেন, স্নেহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ একাধিক মন্ত্রীরাও।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00