Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধানসভার আহত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভায় আহতকর্মীদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের শারিরীক অবস্থার খোঁজ নিয়েছেন তিনি। বিধানসভায় ধস্তাধস্তির ঘটনায় নিন্দা প্রকাশও করেছেন মুখ্যমন্ত্রী। সোমবারের এই ঘটনা বেনজির।

জানা গিয়েছে, বিজেপি বিধায়কদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কিতে ১৪ জন জখম হয়েছেন। জখমদের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিধানসভা গণতন্ত্রের জায়গা। এখানে সকলে আসুক। বক্তব্য রাখুক। এই ধস্তাধস্তির ঘটনার যথাযথ তদন্ত করার কথাও বলেছেন তিনি। মার্শাল দিয়ে তাঁদের বিধানসভার বাইরে বের করা নিয়ে বিজেপিও কটাক্ষ করেছে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, সোমবার তিনি শুনেছেন বিধানসভার কয়েকজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তাদের বিরুদ্ধে নাকি এফ‌আইআরও করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল। তিনি বেতন কাটার কথা বলছেন না।‌ কিন্তু আইন মেনে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। যারা আহত হয়েছেন ইশ্বরের কাছে প্রার্থনা তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

বিধানসভায় চলতি বাদল অধিবেশনে ফের শাস্তির মুখে পড়েছেন বিজেপি বিধায়করা। গত সপ্তাহের পরেও বদল ঘটেনি পরিস্থিতির। সোমবার শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল সহ ৪ বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন ও মনোজ ওঁরাকে গোটা অধিবেশনের সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। মার্শাল দিয়ে টেনে হিঁচড়ে তাঁদের বাইরে বের করা হয়েছে বলে অভিযোগ। সেই সময় বিধানসভার ভিতরে ধস্তাধস্তি হয় বিজেপি বিধায়ক ও নিরাপত্তারক্ষীদের মধ্যে। প্রায় ১৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সকলের সুস্থতা কামনা করেছেন।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

||মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00