মীনাক্ষীর অপসারণ নিশ্চিত! সিপিএমের যুব সংগঠনের পরবর্তী রাজ্য সম্পাদক কে?

Share:

নিজস্ব প্রতিনিধি :  DYFI-র রাজ্য সম্পাদকের পদ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সরে যাওয়া একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। মীনাক্ষীর জায়গায় নতুন কে, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রতিযোগিতায় উঠে আসছে যুব সংগঠনের দায়িত্ব সামলানো একাধিক নেতা-নেত্রীর নাম।

মীনাক্ষী মুখোপাধ্যায়ের সরে যাওয়ায় তাঁর খালি জায়গায় কাকে বসানো হবে তাই নিয়ে শুরু হয়েছে লবির লড়াই। সব জায়গাতেই  নিজস্ব লবি থাকে। এখানেও তাংর অন্যথা নেই। মিনাক্ষীর জায়গায় বর্ধমান লবি থেকেই কাউকে বসানোর দাবি উঠেছে। বর্ধমানের যুবনেতা অয়নাংশু সরকারকে সম্পাদক করার দাবি উঠেছে। আবার DYFI-র বর্তমান রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহাকে সম্পাদক পদে এনে অয়নাংশুকে সভাপতি করার কথাও শোনা গিয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায় নিজেও বর্ধমান লবির সদস্য। তাই বর্ধমান থেকেই সম্পাদক করতে জোক দেওয়া হচ্ছে।

পিছিয়ে নেই কলকাতার লবিও। কলকাতা জেলা সিপিএমের একাংশ চাইছে কলতান দাশগুপ্তকে যুব সংগঠনের রাজ্য সভাপতি বা সম্পাদক হিসেবে দেখতে। ফলে বর্ধমান ও কলকাতার মধ্যে চলছে জোর টক্কর। পাশাপাশি SFI-র নেত্রী দীপ্সিতা ধরের নামো শোনা গিয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। তিনি যেহেতু বঙ্গ সিপিএমের কোনো পদে নেই, তাই তাঁকে ওই পদে বসানোতে সমস্যা দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে তাঁকে প্রথমে বঙ্গ সিপিএমের সদস্য হতে হবে। বর্তমানে মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য পদেও রয়েছেন। সেই কারণে এবার ডিওয়াইএফআই থেকে সরতে হবে তাঁকে।

বহরমপুরে আগামী শনিবার থেকে সোমবার সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই এই সাংগঠনিক পরিবর্তন হওয়ার কথা। সেখান থেকেই ঠিক হবে DYFI-র দায়িত্ব কার কাঁধে বর্তাবে। কলতান দাশগুপ্তর সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কে শেষ হাসি হাসবে সেটাই দেখার।

কসবা কলেজে লাল সন্ত্রাস! মমতা-অভিষেকের কাট আউট ছেঁড়ায় অভিযুক্ত সিপিএমের ছাত্র-যুবরা

DYFI-র সম্পাদক, সভাপতির দায়িত্বে কে? তিন জেলার মধ্যে জোর লড়াই

সূর্য-রবীনদের প্রভাব প্রায় নিভু নিভু, নতুন দিনের আলো নিয়ে আসছেন কারা 

বামেদের উত্তর কন্যা অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি

ফিরহাদকে নিয়ে বিতর্কিত পোস্ট, কুণালের আক্রমণের পরে পাল্টা পোস্ট মীনাক্ষীর

আর জি কর কাণ্ডে মিনাক্ষীর বয়ান রেকর্ড করবে CBI, স্টেশন থেকেই সোজা CGO’র পথে বামনেত্রী

ভাইরাল অডিয়ো কাণ্ডের জেরে গ্রেফতার সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত

পুরো হাসপাতাল জ্বালিয়ে রোগীদের পুড়িয়ে মেরে ফেলা ছিল উদ্দেশ্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]