Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাইরাল অডিয়ো কাণ্ডের জেরে গ্রেফতার সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ষড়যন্ত্র নিয়ে একটি অডিও সামনে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর সেই অডিও প্রকাশ হতেই তদন্তে নামে  বিধাননগর পুলিশ কমিশনারেট। এবার সেই ঘটনায় গ্রেফতার হলেন  বাম যুব নেতা কলতান দাশগুপ্ত। তিনি ছিলেন  DYFI নেতা। ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্র করায় তাঁকে গ্রেফতার করল পুলিশ।

অন্যদিকে অডিও কাণ্ডে কলতান ছাড়াও আরও একজন গ্রেফতার হয়েছেন।  তিনি হলেন সঞ্জীব দাস, ওরফে বুবলাই। শুক্রবার কুণাল ঘোষ যে অডিও প্রকাশ্যে এনেছিলেন সেখানে ছিল দুই ব্যক্তির ফোনালাপ। তাদের মধ্যে একজনকে ‘স’ এবং অপরজনকে ‘ক’ বলে সম্মোধন করেছিলেন কুণাল। এরপরেই তদন্তে নেমেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। আর তাতেই গ্রেফতার হলেন সঞ্জীব এবং কলতান। বলা বাহুল্য,  তাদের দুজনের নামের আদ্যাক্ষর ‘স’ এবং ‘ক’।

উল্লেখ্য, শুক্রবার অডিও প্রকাশ্যে এনে তৃণমূল নেতা  কুণাল ঘোষ জানিয়েছিলেন, ‘জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা ছক করা হচ্ছে। আর এই ঘটনার  পুরো দোষটা সরকারের ঘাড়ে চাপিয়ে অশান্তি পাকানোর চেষ্টা চলছে।‘ পাশাপাশি  কুণাল দাবি করেছিলেন, এই হামলার ঘটনার অভিযুক্তের মধ্যে   একজন বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত এবং অপরজন অতি বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত । আর এবার প্রাক্তন রাজ্যসভার সাংসদের অনুমানই হল সত্য। এই হামলার ছক কষেছিল বাম কর্মীরাই।  

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00