Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আর জি কর কাণ্ডে মিনাক্ষীর বয়ান রেকর্ড করবে CBI, স্টেশন থেকেই সোজা CGO’র পথে বামনেত্রী

এদিন শিয়ালদা স্টেশন থেকেই সোজা সল্টলেকের CGO Complex-এ CBI কার্যালয়ে হাজিরা দেবেন DYFI’র রাজ্য নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক দিন আগে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে এক জন ফোন করেছিলেন বাম যুব সংগঠন DYFI’র রাজ্য নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে(Minakshi Mukherjee)। সেই সময়েই তাঁকে ১৯ সেপ্টেম্বর অর্থাৎ এদিন সল্টলেকের CGO Complex-এ CBI কার্যালয়ে হাজিরা দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, সেই ফোন পাওয়ার পরে দলের তরফে সেই ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হয় এবং তিনি যে সত্যিই সিবিআই আধিকারিক তা নিশ্চিত হওয়ার পরেই দলের তরফে মিনাক্ষীকে বার্তা দেওয়ায় হয় তদন্তে সহযোগিতা করার জন্য। সেই সূত্রেই এদিন বেলা ১১টা নাগাদ মিনাক্ষী সল্টলেকের CGO Complex-এ CBI কার্যালয়ে হাজিরা দেবেন বলেই জানা গিয়েছে। গতকাল রাতে মিনাক্ষী উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে কলকাতায় আসার ট্রেন ধরেন। এদিন সকাল ১০টা নাগাদ তাঁর শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাবার কথা রয়েছে। সেখান থেকেই তিনি সোজা সল্টলেকের CGO Complex-এ CBI কার্যালয়ে হাজিরা দেবেন বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুন, দক্ষিণবঙ্গে বন্যার প্রকোপে প্রায় ৫০ লক্ষ মানুষ, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি

গত ৯ অগস্ট কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) এক পড়ুয়া চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা(Doctor Rape and Murder Case) ঘটে। সে দিনই হাসপাতালে গিয়ে নিহত তরুণীর দেহ আটকে দিয়েছিলেন মিনাক্ষী। সেদিন যে মিনাক্ষী নির্যাতিতার দেহ নিয়ে যাওয়া শববাহী গাড়ি ও পুলিশের গাড়ি আটকেছিলেন সেই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়। তার ঠিক ২ দিন পরে ১১ অগস্ট থেকে আর জি কর হাসপাতালের বাইরে মিনাক্ষীর নেতৃত্বে অবস্থানে বসেন বাম যুব সংগঠনের সদস্যেরা। সেই অবস্থান বিক্ষোভের মধ্যেই গত ১৪ অগস্ট রাতে এক দল উন্মত্ত জনতা আর জি কর হাসপাতালে ভাঙচুর চালায়। সেদিন ভাঙচুরের সময়ে সিপিএমের যুব সংগঠন DYFI’র পতাকা দেখা গিয়েছিল বিস্তর। সোশ্যাল মিডিয়াতে তা ছড়িয়েও পড়ে। সেই ভাঙচুরের ঘটনায় মিনাক্ষীকে নোটিস দিয়ে তলব করেছিল কলকাতা পুলিশ। গত ২৬ অগস্ট মিছিল করে লালবাজারে যান মিনাক্ষীরা। পরে ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, পুলিশ তা জানে বলে অভিযোগ করেন মিনাক্ষী। এবার এল সিবিআইয়ের ডাক।

আরও পড়ুন, সব জায়গায় নয় ‘জয় শ্রীরাম’ শ্লোগান, কড়া বার্তা ভাগবতের

১৪ই অগস্ট হাসপাতাল কেন ভাঙচুর করা হল সেই বিষয়টিও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। এই সবের জন্য জিজ্ঞাসাবাদও চালিয়ে যাচ্ছেন তাঁরা। সেই সূত্রেই মিনাক্ষীকে এদিন ডাকা হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। ভাঙচুরের সময় মিনাক্ষী সেখানে ছিলেন, সেই কারণে ওই দিন রাতে ঠিক কী হয়েছিল সেই বিবরণ জানার জন্যই ডেকেছেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা, এমনটাই সূত্রে জানা গিয়েছে। এদিন তাঁকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাঁর বয়ান ও রেকর্ড করবেন CBI আধিকারিকেরা। এর আগেও একবার কথা বলার জন্য মীনাক্ষীকে ডাকা হয়েছিল সিবিআইয়ের কার্যালয়ে। কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে তিনি ব্যস্ত থাকায় সেই কারণে হাজিরা দিতে পারেননি মীনাক্ষী। এদিন অবশ্য তিনি হাজিরা দিচ্ছেন বলেই জানা গিয়েছে।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00