ফিরহাদকে নিয়ে বিতর্কিত পোস্ট, কুণালের আক্রমণের পরে পাল্টা পোস্ট মীনাক্ষীর

ফিরহাদকে নিয়ে বিতর্কিত পোস্টের জেরে মীনাক্ষীর বিরুদ্ধে সরব হয়েছিলেন কুণাল। পরে মীনাক্ষী জানান, তিনি এই পোস্টের সম্পর্কে কিছু জানেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার বিকাল থেকে ফেসবুকে(Facebook) একটি ছবি ও পোস্ট ঘুরতে শুরু করেছে। কিছু কিছু ক্ষেত্রে স্ক্রিনশটও ঘুরছে। সেখানে খুবই বিতর্কিত ভাবে এবং অপমানজনক ভাবে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) এবং সংখ্যালঘু সমাজকে তুলে ধরা হয়েছে। সেই ছবি ও বিতর্কিত মন্তব্য পোস্ট করা হয়েছে বাম যুব সংগঠন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের(Meenakshi Mukherjee) নামে। সেখানে মীনাক্ষীর ছবি দেওয়া হলেও খালি পদবির জায়গায় মুখোপাধ্যায়ের জায়গায় মুখার্জি লেখা আছে। সেই পোস্ট ঘিরে রাজ্যের সব জেলায় সংখ্যালঘু সমাজে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই সেই পোস্টের বিরুদ্ধে রাস্তা অবরোধ থেকে শুরু করে মীনাক্ষীর কুশপুত্তলিকা পর্যন্ত জ্বালানো হচ্ছে। ঘটনার জেরে এদিন সকালে ওই পোস্টের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ(Kunal Ghosh)। পরে বেলার দিকে মীনাক্ষী জানান, যে প্রোফাইল থেকে ওই বিতর্কিত পোস্ট করা হয়েছে তা তাঁর নয়। ঘটনা হচ্ছে মীনাক্ষী এখন যে সাফাই দিন না কেন, রাজ্যের সংখ্যালঘু সমাজ এখন বামেদের ওপর চরম ক্ষুব্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন, অনিকেতের ‘Notorious Criminal’র খেসারত গুনবেন এবার দেবাশিষরা, এল নয়া সংগঠন

এদিন সকালে কুণাল এই বিতর্কিত পোস্টের বিরুদ্ধে ট্যুইট করে আক্রমণ শানেন মীনাক্ষীকে। সেখানে তিনি লেখেন, ‘ছিঃ মীনাক্ষী। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সিপিএমের রাজনৈতিক শত্রু হতে পারেন। কিন্তু তার ছবি বিকৃত করতে গিয়ে দাড়ি, বোতল, মুসলিম সমাজ, মসজিদের ছবি এনে অসম্মান, কুরুচির এই প্রতিফলন ধিক্কারযোগ্য। এই পোস্ট অবিলম্বে ডিলিট করে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতিতে পেরে না উঠলেই এমন বিকৃতি আসে। এই প্ররোচনামূলকভাবে কোনও ধর্মকে অপমান করা ঘোরতর অন্যায়। তবে, সিপিএম তো, এরকমই মানসিকতা স্বাভাবিক।’ মীনাক্ষী সরাসরি কুণালের ওই আক্রমণের জবাব দেননি। খালি জানিয়েছেন, ‘যা ভুয়ো তাকে গুরুত্ব না দেওয়াই উচিত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা এই ভুয়ো পোস্ট করে তাদের স্বরূপ চিনে নেওয়া দরকার।’ এরপরে পরেই মীনাক্ষী নিজে ফেসবুকে তাঁর বক্তব্য তুলে ধরেন। সেখানে তিনি বোঝাতে চান যে, ভাইরাল হওয়া পোস্টটি তাঁর নয়, সেটি ভুয়ো। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোস্ট করেছে।  

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতির Middleman প্রসন্ন রায়ের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

মীনাক্ষী এদিন ফেসবুকে করা তাঁর পোস্টে লেখেন, ‘আমার নিজস্ব ফেসবুক একাউন্ট Minakshi Mukherjee (https://www.facebook.com/minakshi.mukherjee.108) এবং ফেসবুক পেজ Minakshi Mukherjee-Official( https://www.facebook.com/minakshimukerjee) একটি এক্স হ্যান্ডেল (টুইটার) একাউন্ট (Minakshi Mukherjee @MinakshiMukher8) এছাড়া আমার কোন ফেসবুক একাউন্ট, ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল (টুইটার) একাউন্ট নেই। কিন্তু এর বাইরেও আমার নাম ও ছবি ব্যবহার বিভিন্ন ফেসবুক পেজ ও টুইটার একাউন্ট সামাজিক মাধ্যমে অন্য একাউন্ট থাকলেও থাকতে পারে। এই সমস্ত অ্যাকাউন্ট যারা পরিচালনা করছেন বা পোস্ট করছেন, সেই প্রসঙ্গে আমার কোন ভূমিকা নেই। বা কোনো ধরণের পোস্ট সম্পর্কে আমি অবগত নই।’ আরও মজার বিষয়, গোটা ঘটনা নিয়ে যখন রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোর চলছে তখন মীনাক্ষী গোটা ঘটনাটি নিয়ে পুলিশের দ্বারস্থ হতে চাইছেন না। তাঁর নাম ও ছবি ব্যবহার করে বিতর্কিত ও ভুয়ো পোস্ট করা হলেও তিনি তা নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ জানাতে চাইছেন না।

বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা, একে বাঁচানোর ডাক দিলেন ফিরহাদ হাকিম

শুভেন্দুর নারদ ফুটেজ দেখিয়ে প্রধানমন্ত্রীর দুর্নীতি ইস্যুকে বিঁধল তৃণমূল কংগ্রেস

‘মোদি ফ্যাক্টর নন, বাংলার মানুষ মমতার সঙ্গে’, দাবি ফিরহাদের

উত্তরপাড়ায় কর্মসূচিতে গিয়ে কাঞ্চনের নামে ভুরিভুরি অভিযোগ শুনলেন ফিরহাদ

‘দেশকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি অবদান বাঙালিদের, আজ তারাই অপমানিত’: ফিরহাদ হাকিম

ধাপা এবং গড়িয়া ঢালাই ব্রিজ দুটো জল প্রকল্পের কাজ জানুয়ারিতে শেষ হবে, ঘোষণা মেয়রের

‘আরজি কর কাণ্ড নিয়ে রাজনীতি করে নির্যাতিতাকেই ছোট করা হচ্ছে’, নবান্ন অভিযানকে বিঁধলেন ফিরহাদ

‘হারনেওয়ালে কো বাহানা চাহিয়ে’, বিজেপি কটাক্ষ ফিরহাদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]