পেট্রোল পাম্পে মহিলা গ্রাহকের তাণ্ডব! কর্মীর বুকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি

কী কাণ্ড! পেট্রোল পাম্পে বিক্রয়কর্মীর মাথায় বন্দুক তাক করল তরুণী, প্রকাশ্যে তরুণীর এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! পেট্রোল পাম্পে বিক্রয়কর্মীর মাথায় বন্দুক তাক করল তরুণী, প্রকাশ্যে তরুণীর এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। কেউ ঘুনাক্ষরেও তরুণীকে আটকাচ্ছে না। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের হরদোই জেলার একটি পেট্রোল পাম্পে। যেখানে একজন বিক্রয়কর্মীর বুকে রিভলবার তাক করল এক তরুণী,প্রকাশ্যে তাঁকে খুনের হুমকি দিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই পুলিশ বিক্রয়কর্মীর অভিযোগের ভিত্তিতে ওই তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তরুণী ও তাঁর বাবাকে হেফাজতে নেওয়া হয়েছে। লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি পরক্ষণে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কয়েক ঘন্টা পরে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু তরুণী কেন এমন আচরণ করল?

আসলে তরুণী ওই গাড়ি নিয়ে তেল ভরতে এসেছিল ওই পেট্রোল পাম্পে। এরপর সিএনজি ভরার সময় সেলসম্যান গাড়িতে বসে থাকা লোকজনদের নামতে বলে। তখনই বিবাদ শুরু হয়। তর্ক-বিতর্কের সময় মেয়েটি আচমকাই পাম্পকর্মীর বুকে রিভলবার তাক করে এবং তাঁকে হুমকি দেয়। এই ঘটনায় মূহুর্তের মধ্যেই ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং কেউ একটি ভিডিও ধারণ করে নেয়। ঘটনার ভিডিও ভাইরাল হতেই সেলসম্যানের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যা ৬ টা নাগাদ উত্তরপ্রদেশের শাহবাদ এলাকার বাসিন্দা এহসান খান তাঁর মেয়ে সুরেশ খান ওরফে আরিবা এবং স্ত্রী হুসনবানোর সঙ্গে গাড়িতে করে বিলগ্রাম কোতোয়ালি এলাকার সান্দি রোডে অবস্থিত একটি পেট্রোল পাম্পে পৌঁছন।

সিএনজি ভর্তি করতে তাঁরা পেট্রোল পাম্পে পৌঁছেছিলেন। এরপর সিএনজি ভর্তি করার সময়, বিক্রয়কর্মী রজনীশ কুমার তাদের গাড়ি থেকে নামতে বলেন সুরক্ষার জন্যে। যখন তারা নামতে নারাজ, তখন রজনীশ তাদের বিপদ সম্পর্কে সতর্ক করে দেন এবং তাদের না নামিয়ে গাড়িতে তেল ভরবেন না বলে অস্বীকৃতি জানান। বিক্রয়কর্মীর মতে, তখনই গাড়িতে থাকা এহসান খানের এই বিষয়ে তাঁর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এবং অশ্লীল ভাষা ব্যবহার শুরু করেন। তিনি প্রতিবাদ করলে এহসানের মেয়ে আরিবা গাড়ি থেকে নেমে রিভলবার তাঁর বুকে তাক করে। তাঁকে হত্যার হুমকিও দেয়। পরে পেট্রোল পাম্পে উপস্থিত লোকজন কোনওভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আরিবার বিক্রেতাকে রিভলবার তাক করার ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। পুলিশ এহসান খান, তার মেয়ে এবং স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রিভলভারটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

চলন্ত গাড়ির রুফটপে উদ্দাম ‘রাসলীলা’, ট্রাফিক আইন ভেঙে বড় জরিমানা গুনতে হল যুগলকে

ছিঃ! সামান্য রূপোর গয়নার লোভে মাকে দাহ করতে দিল না ছেলে, এরপর কী হল?

অমলিন দেশপ্রেম! ধাবা থেকে বেরোতেই সেনা জওয়ানদের উপর পুষ্পবৃষ্টি, মন কাড়ল ভিডিও

যুদ্ধে জিতলে কোহলিকে পাকিস্তানে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ পাক শিশুর, ভাইরাল ভিডিও দেখে তুমুল হাসির ঝড় নেটদুনিয়ায়

চেন্নাইয়ে বিদেশী ছাত্রীকে নির্যাতন, মারধর, অটোচালকের বিরুদ্ধে মামলা দায়ের

জগন্নাথ মন্দিরের ধ্বজা ছিনিয়ে নিল ঈগল! রহস্যে মোড়া অলৌকিক ঘটনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]