করোনার থাবা খড়্গপুরের আইআইটিতে, আক্রান্ত গবেষক ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর : ফিরছে করোনা (Corona) আতঙ্ক। গোটা দেশে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। রাজ্যেও করোনার সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে অনেকটাই। করোনা থাবা বসিয়েছে খড়্গপুরের আইআইটিতে (IIT) । দেশে করোনা আক্রান্ত ছাড়িয়েছে ২৭০০।

পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত খড়্গপুরের আইআইটি-র এক গবেষকের শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য দফতর ও আইআইটি সূত্রে খবর, ২৬ বছর বয়সি ওই পড়ুয়া-গবেষকের কোভিডের উপসর্গ থাকায় তাঁর নমুনা সংগ্রহ করা হয়। প্রথমে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। সেখানে নমুনায় পজেটিভ আসে। তারপরেই তাঁকে ভর্তি করানো হয়েছে আইআইটি খড়্গপুরের বি সি রায় হাসপাতালে। আইআইটি খড়্গপুরের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, ওই পড়ুয়া হস্টেলের একটি রুমে একাই থাকতেন। গবেষণার কারণে কয়েকদিন আগে বীরভূমে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই জ্বর, সর্দি, কাশি, গন্ধ না পাওয়ার উপসর্গ দেখা দিয়েছিল। তারপরেই তাঁকে পরীক্ষা করার কথা বলা হয়। কিন্তু সে একা থাকার কারণে অন্য কারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম। তবে তাঁর সংস্পর্শে আসা কারও যদি উপসর্গ দেখা দেয়, তাঁরও টেস্ট করানো হবে বলে জানিয়েছেন আইআইটি কর্তৃপক্ষ।

আক্রান্ত ওই পড়ুয়া কোভিডের দু’টি ভ্যাকসিনই নিয়েছিলেন বলে জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে। আপাতত ওই পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। মৃদু উপসর্গ থাকলে এবং ভ্যাকসিন নেওয়া থাকলে ভয়ের কিছু নেই। পাশপাশি, সাধারণ মানুষকে মাস্ক পরার এবং একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

চলন্ত ট্রেন থেকে নিখোঁজ ছাত্র, খড়্গপুর IIT-তে ভর্তির আগে ‘অপহরণ’?

ফের IIT খড়্গপুরে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, চতুর্থ বর্ষের ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে তৃতীয় করোনা আক্রান্তের মৃত্যু

ভয় ধরাচ্ছে করোনা, ভারতে মোট অ্যাক্টিভ ৬,৮১৫, মৃত ৩

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু

দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির, জারি অস্বস্তিকর গরম, কবে আসবে বর্ষা?

ভারতে ৬০০০ ছাড়াল কোভিড রোগীর সংখ্যা, নতুন করে মৃত্যু ৬ জনের

চোখ রাঙাচ্ছে করোনা, সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]