হাড়হিম দৃশ্য বাসন্তীতে, বৌদিকে খুন করে কাটামুণ্ডু নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী: সাত সকালে হাড়হিম ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। আমপাড়াকে ঘিরে শুরু হয়েছিল বিবাদ। সেই বিবাদ যে এত বড় ঘটনা ঘটবে তা কেউ বুঝতে পারেননি। বিবাদের জেরে বৌদির মাথা কেটে হত্যা করার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাসন্তীর ভরতগড়ে।
জানা গিয়েছে, আমপাড়াকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়েছিল। আচমকাই চপার হাতে বৌদির ওপর চড়াও হয় অভিযুক্ত যুবক। চপারের কোপে মাথা কেটে সোজা থানায় হাজির অভিযুক্ত। রাস্তা দিয়ে অভিযোগ অভিযুক্তকে দেখা গিয়েছে, এক হাতে চপার অন্য হাতে কাটা মাথা নিয়ে হেঁটে যেতে। ওই রক্তাক্ত মাথা হাতে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে বাসন্তীর ভরতগড়ে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমবাগানেই পড়ে রয়েছে মহিলার মুন্ডহীণ দেহ।
শনিবার সকালে রাস্তা দিয়ে কাটা মাথা হাতে নিয়ে যেতে দেখে অনেকেই হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েন। চারদিকে ভেসে যাচ্ছিল রক্তে। সেই দিকে কোন হুঁশ নেই অভিযুক্তের। নির্লিপ্তভাবে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। চোখের সামনে এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই।

যুবককে গ্রেফতারের পর মৃতদেহ কোথায় আছে জানতে চায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করে পুলিশ মৃতদেহের হদিশ পায়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছেছে বাসন্তী থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এই হামলা নিয়ে মৃত এবং অভিযুক্তের পরিবার থেকে কোনও তথ্য মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]