চলতি বছরেই চাকরি হারাবেন ৭০ লক্ষ, হাড়হিম তথ্য প্রকাশ আন্তর্জাতিক শ্রম সংস্থার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চাকরির ভবিষ্যৎ  নাকি অন্ধকার। তেমনটাই জানাচ্ছে ‘ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক’। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সদ্য শেষ করেছে সার্ভে। তারপরেই প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন। তাতেই জানা গিয়ে ২০২৫ সালে বিশ্বে ৭০ লক্ষ চাকরি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে

বুধবার ২৮ মে এই তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্ব জুড়ে যেভাবে চাকরির সংকোচন হয়েছে তা যথেষ্ট উদ্বেগজনক। বিশেষত বাংলাদেশের জন্য এ এক চিন্তার বিষয়। বাংলাদেশে এমনিতেই এখন রাজনৈতিক পরিস্থিতি অনুকূল নয়। রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘটে গিয়েছে অর্থনৈতিক পরিবর্তনও। ভারত-পাক যুদ্ধে পাকিস্তানকে সরাসরি সমর্থন ও চিনকে সেভেন সিস্টার দখলের আহ্বানের পর বিশ্বে ভারত ও তার মিত্রদের চক্ষুশূল হতে হয়েছে বাংলাদেশকে। সারা বিশ্বে ১০ লক্ষ’রও বেশি কর্মী বাংলাদেশ নিবাসী। ফলে বিদেশ থেকে বড় অঙ্কের অর্থ পায় ইউনূসের দেশ। কিন্তু চাকরির ঘাটতি হলে তাতে তো ভাটা পড়বে। ফলে বেজায় চিন্তায় পড়েছে বাংলাদেশ।

আইএলও (International Labour organization) এর ডিরেক্টর জেনারেল গিলবার্ট এফ. হুংবো চাকরি হ্রাস সম্পর্কে বলেছেন, “এ প্রতিবেদন আমাদের মনে করিয়ে দেয় যে, নারী ও তরুণদের জন্য উপযুক্ত কাজের সুযোগ সৃষ্টির বিষয়টি অবহেলা করা যাবে না। শিক্ষার হার বিশ্ব জুড়ে বাড়লেও কর্মসংস্থানে এখনও শিক্ষাগত অমিল রয়েছে।”

এই প্রসঙ্গে একটি সমীক্ষাও সামনে এসেছে। ২০২২ সালে ৪৭.৭শতাংশ কর্মীর শিক্ষাগত যোগ্যতা তাদের কাজের জন্য যথাযথ ছিল। গত দশ বছরে তুললামূলক কম শিক্ষিত কর্মীর হার ৩৭.৯ শতাংশ থেকে ৩৩.৪ শতাংশে নেমে এসেছে। কিন্তু  অতিশিক্ষিত কর্মীর হার বেড়ে ১৫.৫ শতাংশ থেকে ১৮.৯ শতাংশ হয়েছে। আইএলও’র প্রতিবেদন স্পষ্ট বলে দেওয়া রয়েছে, বাংলাদেশে তরুণরা সবচেয়ে বেশি বেকার। সেদেশের তরুণ বেকারত্ব জাতীয় বেকারত্ব হারের দ্বিগুণেরও বেশি।
প্রতিবেদনে আরও বলা হয়, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্য বিঘ্নিত হওয়ার কারণে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে।

শুধু বাংলাদেশ নয়, একইসঙ্গে চাকরির হার কমেছে বিশ্বের ৭১টি দেশে। প্রায় ৮ কোটি ৪০ লক্ষ চাকরি সরাসরি বা পরোক্ষভাবে মার্কিন উপভোক্তাদের চাহিদার উপর নির্ভরশীল। কিন্তু বিশ্ব জুড়ে বিবিধ রকম উত্তেজনা চলছে, তার মধ্যে বাণিজ্যিক উত্তেজনা অন্যতম। ফলে সরাসরি বা পরোক্ষভাবে মার্কিন উপভোক্তাদের চাহিদার উপর নির্ভরশীল চাকরিগুলিও বাণিজ্যিক উত্তেজনার কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এর মধ্যে ৫ কোটি ৬০ লক্ষ চাকরি রয়েছে। তবে কানাডা ও মেক্সিকোতে সর্বোচ্চ অনুপাতে (১৭.১ শতাংশ) চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে।

গিলবার্ট এফ. হুংবো বলেন, ‘আমরা জানি, বৈশ্বিক অর্থনীতি আমাদের প্রত্যাশার চেয়ে ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে। যদি ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্য বিঘ্ন অব্যাহত থাকে এবং যদি আমরা শ্রমজগতের পরিবর্তনশীল বাস্তবতাগুলোর মোকাবিলায় ব্যর্থ হই, তাহলে এর নেতিবাচক প্রভাব শ্রমবাজারে পড়বে।’

কিন্তু এই সমস্যার মোকাবিলা করা যাবে কীভাবে? সে বিষয়েও সমাধান সূত্র দিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার ডিরেক্টর জেনারেল। তিনি বলেছেন, ‘এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব করতে সামাজিক সুরক্ষা জোরদার করা, দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করা, সামাজিক সংলাপ উন্নীত করা এবং অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গড়ে তোলা ও প্রযুক্তিগত পরিবর্তনের সুফল সবাইকে পৌঁছে দিতে হবে।’

যে কোনও কাজে নারীর যোগদান আজও দেখা যায় না। সব কাজ মেয়েরা পারে না, ওই কাজ মেয়েরা করতে পারবে না- এই ধরনের কথা আজও শুনতে হয় নারীদের। শ্রম বৈষম্য মুখে না থাকলেও কর্মক্ষেত্রে রয়েই গিয়েছে। তবে দিনে দিনে এই নারীর পিছিয়ে থাকার পরিবর্তন আসছে। আত তা প্রতিফলিত হয়েছে প্রতিবেদন। তাতে সমীক্ষা করে জানানো হয়েছে, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে নারীদের এ ধরনের পেশায় অংশগ্রহণ ২১.২ শতাংশ থেকে বেড়ে ২৩.২ শতাংশ হয়েছে, যেখানে পুরুষদের মধ্যে এ হার ২০২৩ সালে ছিল প্রায় ১৮ শতাংশ।

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

জীবন্ত মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে এই পরজীবী, মেক্সিকোতে প্রকাশ্যে ৫০৮৬টি কেস

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

রাস্তায় পড়ে ছয় জনের ধড়হীন মুণ্ড, হাড় কাঁপানো কাণ্ড মেক্সিকোয়

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

বন্ধু নেই, দেহরক্ষীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন রাজপুত্র হ্যারি

জেল বন্দির সঙ্গে ফোন সেক্স! ঘোর বিপদে মহিলা পুলিশকর্মী

মেক্সিকোয় নেশামুক্তি কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু ১২ জনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]