নিজস্ব প্রতিনিধি: প্রেমের ঠ্যালা! গাড়ির রুফটপে দাঁড়িয়ে লাগামছাড়া রোমান্স, চড়া মূল্য চোকাতে হল প্রণয়-প্রণয়ীকে। প্রেমের কী নেশা! রোমান্সে লিপ্ত হতে গিয়ে ভুলেই গিয়েছেন যে তাঁরা গাড়ির রুফটপে দাঁড়িয়ে আছেন। যে কোনও সময় বিপদ অনিবার্য। বিপদের কথা জেনেই সাবলীল ভাবে উদ্দাম রঙ্গলীলা চালিয়ে গেলেন প্রেমিক যুগল। ব্যস! তাতেই ভুগতে হল। প্রায় ১৫০০ টাকা জরিমানা দিতে হল ওই প্রণয়-প্রণয়ীর। ঘটনাটি বেঙ্গালুরুর একটি জনবহুল এলাকায় ঘটেছে। জানা গিয়েছে, ওই প্রেমিক যুগল গাড়ির সানরুফে দাঁড়িয়ে প্রেম করছিলেন।
খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। এবং গাড়ির মালিককে ১৫০০ টাকা জরিমানা করে। যার মধ্যে বিপজ্জনক গাড়ি চালানোর জন্য ১০০০ টাকা এবং ট্রাফিক লঙ্ঘনের জন্য ৫০০ টাকা জরিমানা করেন। একেবারে উচিত শিক্ষা পেয়েছেন প্রেমিক যুগল। বিষয়টি ভাইরাল হতেই বেঙ্গালুরু পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করছেন অনেকেই। পুলিশ সূত্রের খবর, ওই প্রেমিক জুটি চলন্ত গাড়ির রুফটপে দাঁড়িয়েই রঙ্গলীলা চালাচ্ছিলেন।
যা ট্রাফিক আইনের বাইরে। এরপর হালাসুরু ট্রাফিক পুলিশ তাদের ১৫০০ টাকা জরিমানা করে। জানা যায়, অভিযুক্ত দম্পতি গতকাল কোরামঙ্গলায় থেকে নৈশভোজ সেরে বাড়ি ফিরছিলেন তখনই এই ঘটনাটি ঘটে। রাস্তার অন্যান্য চালকরা তাদের দুজনের কর্মকাণ্ডের একটি ভিডিও তৈরি করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশকে ট্যাগ করে। তখনই বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে গাড়ির মালিক কে সনাক্ত করা হয়েছিল। এবং তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জরিমানা করে। আপনিও রাস্তায় গাড়ি চালানোর সময়ে এমন ভুলটি করেন না তো?