প্লে-অফের আগে রামলালার দর্শনে অযোধ্যায় বিরাট-অনুষ্কা

হনুমান গড়ি মন্দিরের মহন্ত সঞ্জয় দাস জি মহারাজ জানিয়েছেন, 'বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার আধ্যাত্মিকতার প্রতি গভীর ঝোঁক রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ দারুণ পারফরম্যান্স করে প্লে অফে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ১৮ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেও একবারও জিততে পারেননি IPL। অথচ বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি কিছুই অধরা নেই বিরাট কোহলির ঝুলিতে। কিন্তু এখনও নিজের দলকে আইপিএল-এ জেতাতে পারেনি বিরাট। সুতরাং একটা চাপা ক্ষোভ রয়েই গিয়েছে বিরাট ভক্তদের। কিন্তু এবার প্লে অফে পৌছতেই আশার আলো ডেখছেণ আরসিবি ভক্তরা। তাই IPL প্লেঅফ ম্যাচের আগেভাগেই, সস্ত্রীক অযোধ্যায় পৌঁছলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। রামলালার মন্দির দর্শনের পর হনুমান গড়িতে ভগবানের আশীর্বাদ নিলেন অনুষ্কা এবং বিরাট। রবিবার (২৫ মে) উচ্চ নিরাপত্তায় মুড়ে সস্ত্রীক অযোধ্যায় রামলালার মন্দিরে পুজো দিলেন বিরাট। প্রায়শই তারকা দম্পতির ধার্মিক প্রীতির উদাহরণ পাওয়া যায়।  গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ভগবানের আশীর্বাদ চাইতে দেশের বিভিন্ন মন্দিরে পৌঁছে যান বিরুষ্কা জুটি। তারকা তকমা ছেটে ফেলে জ্যোতির্লিঙ্গের সামনে সস্ত্রীক পূজার্চ্চনা করতেও দেখা যায় বিরাটকে।

দিন কয়েক বাদেই প্লে অফ ম্যাচ, তার আগেই ভগবানের আশীর্বাদ চাইতে অযোধ্যায় রামমন্দিরে পৌঁছলেন বিরুষ্কা। এবার যাতে IPL জিততে পারেন তা মনে প্রাণে চাইছেন তারকা দম্পতিও। হনুমান গড়ি মন্দিরের মহন্ত সঞ্জয় দাস জি মহারাজ জানিয়েছেন, ‘বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার আধ্যাত্মিকতার প্রতি গভীর ঝোঁক রয়েছে। ভগবান রামলালার দর্শনের পর তাঁরা হনুমান গড়িতে আশীর্বাদও গ্রহণ করেছেন। সঙ্গে তাঁদের আধ্যাত্মিকতা চিন্তাভাবনা নিয়েও অনেক আলোচনা করেছেন। কিছুদিন আগে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে বৃন্দাবন গিয়েছিলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। সেখানে প্রেমানন্দ মহারাজ বিরাট এবং অনুষ্কাকে জিজ্ঞাসা করেছিলেন তাঁরা কেমন আছেন। তখন বিরাট উত্তর দিয়েছিলেন যে, তারা ভাল আছেন। আর প্রেমানন্দ মহারাজের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অনুষ্কা শর্মা। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এদিকে কাজের দিকে অনুষ্কা শর্মাকে শেষবার জিরো ছবিতে দেখা গিয়েছিল।

 

এই ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। অনুষ্কা শর্মা ছাড়াও এই ছবিতে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের মতো একাধিক তারকা ছিলেন। জিরো সিনেমার পর, অনুষ্কা কালা সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৮ সাল থেকে তাকে কোনও প্রধান চরিত্রে দেখা যায়নি। অন্যদিকে ২০২৫ সালের আইপিএলে বিরাট কোহলি ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন। কিং কোহলি এখনও পর্যন্ত ১২টি ম্যাচে ৬০.৮৮ গড়ে ৫৪৮ রান তুলেছেন। বিরাট কোহলিকে বলা হয় চেজ মাস্টার এবং চলতি আইপিএল মরশুমও তার প্রমাণ দিয়েছেন কিং কোহলি। ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ১২ মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তিনি ইতিমধ্যেই টি-টোয়েন্টি আন্তর্জাতিককে বিদায় জানিয়েছেন। এখন থেকে তাঁকে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। কোহলি ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই সময়কালে, তিনি ৪৬.৮৫ গড়ে ৯২৩০ রান করেন। টেস্টে কোহলি ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি করেছেন।

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও বিরাট কোহলির নাম! কিন্তু কেন?

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]