Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলে কোণঠাসা শশী শেষ পর্যন্ত নিজেই গাইলেন নিজের সাফাই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সেনাবাহিনীর করা অপারেশন সিঁদুরের প্রশংসা করে কংগ্রেস দলের অভ্যন্তরেই সমালোচনার মুখে পড়েছেন তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। দল থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক কংগ্রেসে প্রত্যেকেরই বাক স্বাধীনতা রয়েছে। কিন্তু শশী থারুর লক্ষ্মণরেখা পার করে ফেলেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন শশী।

কংগ্রেস সাংসদ অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, তিনি অপারেশন সিঁদুর নিয়ে যা বলেছেন ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। জনগণের সেই দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় থারুর বলেন যে তিনি কংগ্রেস দলের বা কেন্দ্রীয় সরকারের মুখপাত্র নন।

তাঁর কথায়, “সংঘাতের সময়ে, আমি একজন ভারতীয় হিসেবে কথা বলেছি। আমি কখনও অন্য কারও হয়ে কথা বলার ভান করিনি। আমি দলের মুখপাত্র নই। আমি সরকারের মুখপাত্র নই। আমি যা বলেছি, মানুষ তার সঙ্গে একমত হতেও পারেন আবার নাও পারেন।”

ভারত-পাকিস্তান উত্তেজনা মোকাবেলায় সরকারের পদক্ষেপকে প্রকাশ্যে সমর্থন করা থারুর বলেন, তাঁর বক্তব্য জাতীয় আলোচনায় অবদান রাখার জন্য। বিশেষ করে এমন এক সময়ে যখন আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরার প্রয়োজন।

সূত্রের খবর, থারুরকে তাঁর বক্তব্যের জন্য সমালোচনা করা হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সরাসরি থারুরকে জিজ্ঞাসা করেন কেন তিনি নিজের ‘স্ক্রিপ্ট’ থেকে সরে গিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কংগ্রেস নেতা বলেন, দলে যথেষ্ট গণতন্ত্র ছিল। প্রত্যেকেরই বাক স্বাধীনতা ছিল। কিন্তু থারুর এবার লক্ষণ রেখা অতিক্রম করেছেন।

আর একটি সূত্র জানিয়েছে যে থারুর তার অবস্থান রক্ষা করেছেন এবং ১৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের দিকে ইঙ্গিত করেছেন। সেখানে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রিকে তলব করা হয়েছিল। তবে তিরুবনন্তপুরমের সাংসদ তার নির্বাচনী এলাকার উদ্দেশ্যে বিমান ধরতে মাঝপথে সভা ছেড়ে চলে যান তিনি।

তবে দলের অভ্যন্তরীন নেতৃত্ব যে চটেছেন শশীর কথায় তা বেশ স্পষ্ট। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই প্রসঙ্গে সরাসরি বলেছেন, “শশী থারুর যা বলছেন তা তাঁর ব্যক্তিগত মতামত। তিনি নিজের পক্ষে কথা বলেন, কংগ্রেস দলের পক্ষে নয়।”

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া ৯ বায়ুসেনা আধিকারিক পাচ্ছেন ‘বীর চক্র’ সম্মান

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

‘কোনও পাক যুদ্ধবিমান ধ্বংস হয়নি’, ভারতীয় বায়ুসেনা প্রধানের দাবি খারিজ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00