Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিড-ডে মিল দুর্নীতিতে তোলপাড় ডেবরা, প্রধান শিক্ষককে শোকজ করলেন বিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বর্তমানে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় দুর্নীতির কালো ছায়ায় ভরে গিয়েছে। সেরকমই রাজ্যের সরকারি স্কুলগুলিতে দেওয়া মিড-ডে মিলেও দুর্নীতির খবর পাওয়া গিয়েছে। এই মিড-ডে মিল দুর্নীতি চক্রে নাম এসেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিক্রমপুর হাইস্কুলের। আর এই চক্রের সমস্ত অভিযোগ গিয়ে পড়েছে ওই স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত মাইতির বিরুদ্ধে। জানা গিয়েছে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে তাঁকে।

তবে, প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে ডেবরা ব্লক প্রশাসন।

বিক্রমপুর হাইস্কুলের কয়েকজন শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, সরকার থেকে পাঠানো চালের মধ্যে প্রায় ৩০ টি বস্তা স্কুলের লাইব্রেরির ঘরেই মজুত রাখা হয়। তার পর সময় সুযোগ করে সেই চাল বাইরে বিক্রি করে দেওয়া হয়। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ব্লক প্রশাসনের কাছে জানায় এবং তাঁদের হস্তক্ষেপ দাবি করেন। তার পর গত মাসের ২৮ তারিখ, অর্থাৎ ঠিক গরমের ছুটির আগে ব্লক প্রশাসনের একটি দল নিয়ে স্কুলে তল্লাশি চালানো হয়। প্রশাসক শিক্ষক-শিক্ষিকাদের কথা সঠিক কিনা তা যাচাই করতে সমস্ত স্কুল চত্বর ঘুরে দেখেন।

ওই স্কুলে তদন্ত করার পরই দেখা যায় অনিয়মের একাধিক বিষয়। তার পরই ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ী বুধবার ওই স্কুলের প্রধান শিক্ষককে দুর্নীতির অভিযোগে শোকজ নোটিস দেন। সঙ্গে জানা যায়, সেই নোটিসে আগামী তিন দিনের মধ্যে প্রধান শিক্ষককে লিখিত জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

পশ্চিম মেদিনীপুর ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ী এই বিষয় বলেন, “অভিযোগের ভিত্তিতে ওই স্কুলে আমরা একটি টিম পাঠাই। তদন্তে হিসেব বহির্ভূত কিছু চালের বস্তা পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই প্রধান শিক্ষককে শোকজ় করা হয়েছে।”

প্রধান শিক্ষক রঞ্জিত মাইতি এই বিষয় জানান, “বিডিও-র কাছে ভুল তথ্য গিয়েছে। যেটাকে লাইব্রেরি রুম বলা হচ্ছে, ওটা আসলে লাইব্রেরি নয়। আমাদের একটি ঘর আছে সেখানে বই এবং চালের বস্তা একসঙ্গেই রাখা থাকে। আমার উপর মিথ্যে অভিযোগ আনা হয়েছে।”

মিড ডে মিলে পচা মাংস! তীব্র গন্ধে অসুস্থ একাধিক পড়ুয়া, প্রধান শিক্ষককে শোকজ

ভাতের থালায় সম্প্রীতির ছবি, বিভাজন মানে না সন্দীপ-সোলেমান

মিড- ডে মিলে বড়সড় বদল , ডিমের সঙ্গে এবার পড়ুয়াদের পাতে পড়বে ফলও

মিড ডে মিলে নয়া চমক, এবার থেকে পড়ুয়াদের থালা-গ্লাস দেবে সরকার

পান বিক্রি করে চলে সংসার, মাটির বাড়ি থেকে উঠে এসে রিয়েলিটি শো কাঁপাচ্ছেন শুভজিত

সবজির আগুন দাম, পড়ুয়ারা ভালো খাবার দিতে স্কুলেই আলু চাষ শিক্ষকদের

স্কুলে গ্যাস সিলিন্ডার থেকে ছড়াল আগুন, দগ্ধ ২ শিক্ষিকা

মিড ডে মিল প্রকল্পে রাঁধুনিদের আর্থিক অনুদান বাড়াল রাজ্য

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00