নিজস্ব প্রতিনিধিঃ বছরের শুরুতেই মিড- ডে মিলে খাবারের হল বদল । এবার থেকে পড়ুয়াদের পুষ্টির জন্য মিড- ডে মিলে ডিমের সঙ্গে ফল দিতে চলেছে স্কুল শিক্ষা দফতর । ‘ফ্লেক্সি ফান্ড’ -এ ৭৫৬২.৫৩ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। আর সেখান থেকেই স্কুল পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এই প্রসঙ্গে স্কুল শিক্ষা দফতরের তরফে জানান হয়েছে, আগে সমস্ত সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য মিড- ডে মিলে দুটি করে ডিম দেওয়া হত । কিন্তু এবার থেকে পুষ্টির ঘাটতি যাতে না হয় তাই ফল দেওয়ার হবে খাবারে । এখন রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়া মিড মিলের খাবার খেয়ে থাকে তাদের ফল দেওয়ার মাথা পিছু প্রতিটি পড়ুয়ার জন্য খরচ হবে আট টাকা । একথায় বলা যায়, পড়ুয়াদের খাবারের ওপর বিশেষ নজর দিতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর ।
উল্লেখ্য, মিড ডে মিলের বরাদ্দ প্রাথমিকে ৭৪ পয়সা এবং উচ্চ প্রাথমিকে এক টাকা ১২ পয়সা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার । আর তাতেই প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড-ডে মিলের বরাদ্দ হয়েছে ৬ টাকা ১৯ পয়সা এরমধ্যে তিন টাকা ৭১ পয়সা দেবে কেন্দ্র । এই আবহে এবার মিড -ডে মিলের খাবারে ডিমের সঙ্গে যুক্ত হল ফল ।