দমদম স্টেশনে লাইনচ্যুত বনগাঁ লোকাল, আতঙ্কিত যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : দমদম স্টেশনে লাইনচ্যুত বনগাঁ লোকাল। বেলা ১২:১০ মিনিটে লাইনচ্যুত হয়েছে ডাউন ট্রেনটি। দমদম জংশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে আচমকাই ইঞ্জিনের পর দুটো কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

জানা গিয়েছে, বুধবার বনগাঁ লোকাল শিয়ালদহের দিকে যাচ্ছিল। ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে বেড়িয়ে শিয়ালদহের দিকে যাওয়ার সময় ১২ কামরার ওই ট্রেনের চারটি চাকা আচমকাই লাইনচ্যুত হয়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। এই ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ট্রেনের ২টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ ও রেলের আধিকারিকরা। তড়িঘড়ি ট্রেনের কামরা দুটি লাইনে তুলে দেওয়া হয়েছে। ট্রেনটিকে শিয়ালদহের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

দমদম জংশন স্টেশন হওয়ায় সব সময় অত্যন্ত ব্যস্ত থাকে। এই ব্যস্ত স্টেশনে এই ধরনের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকাল ট্রেনের ২টি কামরা লাইনচ্যূত হয়ে যাওয়ায় ব্যহত হয়েছে পরিষেবা। ওই স্টেশনে মোট ৫টি প্লাটফর্ম রয়েছে। ৪ নম্বর প্লাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বর্তমানে বন্ধ রাখা হয়েছে। এরফলে বেশ সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। বাকি ৪টি প্লাটফর্ম দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

একদিকে প্রবল গরম, রোদের তেজ, তার ওপর ব্যহত রেল পরিষেবা। সব মিলিয়ে নাজেহাল যাত্রীরা। কেউ কেউ জানিয়েছে, রেলের কামরা বেলাইন হতেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরিষেবা স্বাভাবিক করতে জোরদার চেষ্টা চলছে। স্টেশনে যাত্রীদের ভিড় ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, ফরাক্কা ব্যারাজে দাঁড়িয়ে মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সমস্যায় যাত্রীরা

সুখবর! ২২আগস্ট থেকে চালু নতুন লোকাল ট্রেন! কোন ট্রেন জানুন

পুজোয় ঘুরতে যাবেন বলে ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলেন, বাড়ি ফিরে গৃহস্বামী যা দেখলেন…

সোনারপুরে রেল অবরোধের জেরে ব্যহত দক্ষিণের পরিষেবা, নাজেহাল যাত্রীরা

টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

ট্রেনে কত কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন, জেনে নিন বিশদে

ফের শিয়ালদহ দক্ষিণ শাখায় অবরোধ, সকালেই চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

বদলে যাচ্ছে কি তৎকাল টিকিটের নিয়ম কানুন, বিস্তারিত জানাল রেল কর্তৃপক্ষ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]