নিজস্ব প্রতিনধি: ১৫ এপ্রিল থেকে ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট ব্যবস্থায় পরিবর্তন আসছে- এমনই জানা গিয়েছিল সাম্প্রতিক সময়ে। এই বিষয়ে ব্যাখ্যা দিল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। তারা এক বিবৃতি জারি করে বলেছে এরকম কোনও পরিবর্তন আনা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি বিভ্রান্তিকর পোস্টের প্রেক্ষিতে বলা হচ্ছিল এসি এবং নন-এসি ক্লাসের পাশাপাশি এজেন্টদের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের সময় পরিবর্তন করা হয়েছে। IRCTC-এর একটি বিবৃতিতে এর সত্যতা সম্পর্কে বলা হয়েছে, “সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু পোস্ট প্রচারিত হচ্ছে যেখানে তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিটের জন্য আলাদা সময় উল্লেখ করা হচ্ছে। এসি বা নন-এসি ক্লাসের তৎকাল বা প্রিমিয়াম তৎকাল বুকিংয়ের সময় বর্তমানে কোনও পরিবর্তনের প্রস্তাব আসেনি। এজেন্টদের জন্য অনুমোদিত বুকিং সময়ও অপরিবর্তিত রয়েছে।”
IRCTC-এর মতে, যেদিন জার্নির তারিখ তার এক দিন আগে তৎকাল ই-টিকিট বুক করা যেতে পারে। এসি ক্লাসের জন্য (২এ/৩এ/সিসি/ইসি/৩ই) ভারতীয় সময় সকাল ১০:০০ টা থেকে এবং নন-এসি ক্লাসের জন্য (এসএল/এফসি/২এস) ভারতীয় সময় রাত ১১:০০ টা থেকে টিকিট বুক করা যায়। উল্লেখযোগ্যভাবে, ফার্স্ট এসি ছাড়া সকল ক্লাসে তৎকাল বুকিং অনুমোদিত।
আইআরসিটিসি অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে উপলব্ধ তৎকাল টিকিট ভারতীয় রেলওয়েতে শেষ মুহূর্তের বুকিং বিকল্প। যাত্রীরা যাত্রার একদিন আগে তৎকাল টিকিট বুক করতে পারেন, যেখানে এই বিভাগের অধীনে সীমিত সংখ্যক আসন কিছু বেশি টাকায় দেওয়া হয়য়।
তৎকাল টিকিটের জন্য যাত্রীদের কত অতিরিক্ত টাকা দিতে হয়
সাধারণ টিকিটের পাশাপাশি প্রতি যাত্রীর জন্য তৎকাল চার্জ। তৎকাল ভাড়া শতাংশ হিসাবে নির্ধারণ করা হয়। দ্বিতীয় শ্রেণীর জন্য মূল ভাড়ার ১০ শতাংশ এবং অন্যান্য সকল শ্রেণির জন্য মূল ভাড়ার ৩০ শতাংশ দিতে হয়।
ক্যান্সেলেশন চার্জ
কনফার্ম হওয়া তৎকাল টিকিট বাতিল করলে রিফান্ড হয় না। তবে, কন্টিনজেন্ট ক্যান্সেলেশন এবং ওয়েট লিস্টেড তৎকাল টিকিট বাতিলের ক্ষেত্রে রেলওয়ের নিয়ম অনুসারে চার্জ কাটা হয়।