সুখবর! ২২আগস্ট থেকে চালু নতুন লোকাল ট্রেন! কোন ট্রেন জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : বহুদিন ধরে যাত্রীরা দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে যাত্রীদের কথা ভেবে নতুন লোকাল ট্রেন চালানোর কথা জানিয়েছে ইস্টার্ন রেলওয়ে। রেলযাত্রীদের জন্য নিয়ে এসেছে সুখবর। ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে বর্ধমান ও কাটোয়ার মধ্যে একজোড়া মেমু লোকাল ট্রেন চালু হতে চলেছে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ট্রেন কখন চলবে। জানা গিয়েছে, কাটোয়া থেকে দুপুর ১টা ৫০ মিনিটে এই ট্রেনটি ছাড়বে। এই ট্রেনটি সব স্টেশনে দাঁড়িয়ে বিকেল ৩টা ১০ নাগাদ বর্ধমান পৌঁছবে। অন্যদিকে বর্ধমান থেকে এই ট্রেন ছাড়বে বিকেল ৪টে নাগাদ। সেই ট্রেনও সব স্টেশনগুলোতে দাঁড়িয়ে বিকেল ৫টা ২০ মিনিটে কাটোয়া পৌঁছবে।

নতুন এই ট্রেনটি চালু হওয়ার ফলে বহু যাত্রীদের সুবিধা হবে। অনেকদিন ধরে বর্ধমান ও কাটোয়ার মধ্যে এই ট্রেন চালু করার জন্য যাত্রীরা জানাচ্ছিলেন। এখন কষ্ট করে যাতায়াত করতে হয়। বর্ধমান ও কাটোয়ার মধ্যে ট্রেনটি চলাচল করতে শুরু করলে যাতায়াত করা বহু যাত্রীদের সুবিধা হবে। অন্যান্য ট্রেনের ওপরে কিছু ভার কমবে বলে মনে করা হচ্ছে।কিছু যাত্রী এই ট্রেনগুলির সময়সূচী নিয়ে অসন্তুষ্ট। কারণ হিসেবে বলা হয়েছে, দুপুরের পরিবর্তে এই ট্রেন সকালের দিকে প্রয়োজন। অফিসের ব্যস্ত সময়ে ট্রেনে ভিড় থাকে। ওই সময় এই ট্রেনটি দিলে বেশি সুবিধা হত। কিন্তু দুপুর দেওয়ার কারণে খুব বেশি সুবিধা হবে বলে মনে করছেন না যাত্রীদের একাংশ।

বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, ফরাক্কা ব্যারাজে দাঁড়িয়ে মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সমস্যায় যাত্রীরা

পুজোয় ঘুরতে যাবেন বলে ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলেন, বাড়ি ফিরে গৃহস্বামী যা দেখলেন…

২১ জুলাইয়ে কী চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো? অফিস যাওয়ার আগে জেনে নিন

সোনারপুরে রেল অবরোধের জেরে ব্যহত দক্ষিণের পরিষেবা, নাজেহাল যাত্রীরা

দমদম স্টেশনে লাইনচ্যুত বনগাঁ লোকাল, আতঙ্কিত যাত্রীরা

টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

ট্রেনে কত কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন, জেনে নিন বিশদে

ফের শিয়ালদহ দক্ষিণ শাখায় অবরোধ, সকালেই চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]